২০২৭ সালের পবিত্র মাহে রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি। বর্তমান জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, রমজান মাস আসতে আর ১৫০ দিনেরও কম সময় বাকি রয়েছে। তবে চূড়ান্ত তারিখ নির্ভর করবে রমজানের নতুন চাঁদ দেখার ওপর।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার ১৪৪৮ হিজরি সনের রবিউস সানি মাস শুরু হয়েছে। এ মাসের মধ্য দিয়ে রমজান শুরুর অপেক্ষা এখন শেষ পাঁচ চন্দ্রমাসে এসে পৌঁছেছে। পবিত্র মাসটি শুরু হতে আর ১৪৬ দিন বাকি বলে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রবিউস সানি মাসের চতুর্থ দিন। জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের ৭ ফেব্রুয়ারি, রোববার সন্ধ্যায় রমজানের নতুন চাঁদ দেখার চেষ্টা করা হবে। যদি চাঁদ দেখা যায়, সেদিন রাতেই প্রথম তারাবির নামাজ আদায় করা হবে এবং পরদিন থেকে মুসলমানরা রোজা রাখা শুরু করবেন।
রমজান মাস ২৯ অথবা ৩০ দিন হতে পারে, যা চাঁদ দেখার ওপর নির্ভর করবে। এরপর শাওয়ালের চাঁদ দেখা গেলে ঈদুল ফিতর পালিত হবে। ২০২৭ সালের ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ধরা হচ্ছে ১০ মার্চ। তবে চূড়ান্ত তারিখও নতুন চাঁদ দেখার ওপর নির্ভর করবে।
প্রতিনিধির নাম 
























