সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

সিলেট বিএনপির রাষ্ট্রপতির সংবর্ধনা বয়কট

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

সিলেট মহানগর বিএনপি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট সফর উপলক্ষে আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেয়নি। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সিলেটে সফর করেন তিনি।

সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নাগরিক সংবর্ধনা ও সুধী সমাবেশের আয়োজন করা হয়। তবে বিএনপির কয়েকজন সংসদ সদস্যসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের অনেক নেতা অনুষ্ঠানে যোগ দেননি। সিলেট বিএনপির পক্ষ থেকে অনুষ্ঠানটি বয়কট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দলীয় নেতাদের অভিযোগ, সিটি কর্পোরেশনের উদ্যোগে অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে তাদের সঙ্গে পরামর্শ করা হয়নি এবং অনেক দলীয় নেতাকর্মীকে আমন্ত্রণ জানানো হয়নি। মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন জানান, যথাযথভাবে আমন্ত্রণ না পাওয়ার কারণে তারা অনুষ্ঠানে অংশ নেননি।

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বলেন, নাগরিক কমিটি গঠন না করেই সংবর্ধনার আয়োজন করা হয়েছে। এ কারণে তারা অনুষ্ঠানটি বয়কট করেছেন।

অনুষ্ঠানে অনুপস্থিত থাকা নেতাদের মধ্যে রয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির সদস্য হাদিয়া চৌধুরী মুন্নী, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম এবং অন্যান্য নেতারা। রাষ্ট্রপতি আজ সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এবং পরে গার্ড অব অনার গ্রহণ করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

সিলেট বিএনপির রাষ্ট্রপতির সংবর্ধনা বয়কট

আপডেট সময় : ০৬:৩৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬