ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন ১৬ সেপ্টেম্বর মহেশপুর সীমান্তে অবৈধভাবে ভারত যাওয়ার পথে ৬ বাংলাদেশি আটক পরীক্ষার প্রশ্ন হোয়াটসঅ্যাপে দেওয়ার অভিযোগে শিক্ষককে বদলি কুড়িগ্রামে দুই নারীর মধ্যে মারামারি, স্বামীকে কেন্দ্র করে বিরোধ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিসিকের নাগরিক সংবর্ধনা লিবিয়ায় আটক ১৬৮ বাংলাদেশি দেশে ফিরলেন এমবাপ্পের মন্তব্যে ফ্রান্স দলে বিভেদ, ডেম্বেলের প্রতিক্রিয়া ২০২৭ সালের পবিত্র মাহে রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি চূড়ান্ত হবে ১৭ সেপ্টেম্বর: ইসি সচিব বই পড়ার অভ্যাস মস্তিষ্কের স্বাস্থ্য রক্ষায় সহায়ক

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিসিকের নাগরিক সংবর্ধনা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) আয়োজনে নাগরিক সংবর্ধনা ও সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৪০ মিনিটে তিনি সিলেট সিটি করপোরেশনের নগর ভবন প্রাঙ্গণে পৌঁছান। এ সময় সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান।

রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে নির্ধারিত সময়ের অনেক আগেই অনুষ্ঠানস্থলে উপস্থিত হন সিলেটের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনুষ্ঠানে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, প্রশাসনের কর্মকর্তা, পেশাজীবী ও বিশিষ্ট নাগরিকরাও অংশ নেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শ্রম ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং জাতীয় সংসদের হুইপ জিকে গৌছ। রাষ্ট্রপতির স্ত্রী রাহাত আরা বেগমও অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন ১৬ সেপ্টেম্বর

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিসিকের নাগরিক সংবর্ধনা

আপডেট সময় : ০৪:৩৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬