ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিরাজগঞ্জে রাস্তা নির্মাণে বরাদ্দকৃত অর্থ আত্মসাতের অভিযোগ হরমুজে মার্কিন ড্রোন ধ্বংসের দাবি ইরানের ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদি আরবের ৫৮টি বিমান অভিযান বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার যুক্তরাষ্ট্র মুন্সীগঞ্জে ১০৭২১ কৃষক পাচ্ছেন কৃষক কার্ড রাষ্ট্রপতি মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রথম সিলেট সফর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হলো আহত সেনা কর্মকর্তা মহিউদ্দিনকে ষষ্ঠ শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের শেষ দিন আজ উত্তর কোরিয়া নতুন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে ট্রাম্পের জেলেনস্কিকে অনুরোধ, রাশিয়ার ডিজেল শোধনাগারে হামলা বন্ধ করুন

ট্রাম্পের জেলেনস্কিকে অনুরোধ, রাশিয়ার ডিজেল শোধনাগারে হামলা বন্ধ করুন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৭:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার ডিজেল শোধনাগারে হামলা বন্ধ করতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে অনুরোধ করেছেন। তিনি দাবি করেছেন, ইউক্রেনের এসব হামলার ফলে বিশ্ববাজারে ডিজেলের দাম বৃদ্ধি পাচ্ছে।

রোববার আয়ারল্যান্ড সফর শেষে ওয়াশিংটনে ফেরার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প এই মন্তব্য করেন। তিনি বলেন, রাশিয়া থেকে বিপুল পরিমাণ ডিজেল সরবরাহ করা হয়, কিন্তু ইউক্রেনের হামলায় দেশটির জ্বালানি স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ায় বৈশ্বিক সরবরাহে প্রভাব পড়ছে।

ট্রাম্প আরও বলেন, রাশিয়ার ডিজেল বাজারে পৌঁছাতে সমস্যা হওয়ায় দাম বাড়ছে। তিনি এই পরিস্থিতিকে শুধু রাশিয়া বা ইউক্রেনের জন্য নয়, বরং পুরো বিশ্বের জন্য ক্ষতিকর বলে উল্লেখ করেন।

তিনি জানান, তিনি জেলেনস্কিকে রাশিয়ার ডিজেল প্ল্যান্ট ও শোধনাগারে হামলা না চালানোর জন্য অনুরোধ করেছেন। রাশিয়ার জ্বালানি অবকাঠামো ইউক্রেনের হামলার অন্যতম লক্ষ্য হয়ে উঠেছে, যা কিয়েভের পক্ষ থেকে রাশিয়ার জ্বালানি সরবরাহ ও যুদ্ধ পরিচালনার সক্ষমতা দুর্বল করার উদ্দেশ্যে করা হচ্ছে বলে দাবি করা হচ্ছে।

সূত্র: রয়টার্স, আনাদোলু এজেন্সি

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে রাস্তা নির্মাণে বরাদ্দকৃত অর্থ আত্মসাতের অভিযোগ

ট্রাম্পের জেলেনস্কিকে অনুরোধ, রাশিয়ার ডিজেল শোধনাগারে হামলা বন্ধ করুন

আপডেট সময় : ১১:৫৭:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬