ঢাকা ১১:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা না হওয়ায় উদ্বেগ প্রকাশ সাদিক কায়েমের তাহিরপুরে ইউএনও অফিসের সামনে বালু উত্তোলনের অভিযোগ, জব্দের নির্দেশ ব্রাহ্মণপাড়ায় ৫ মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলন উপলক্ষে বস্তি আড়াল করার অভিযোগ কমলা হ্যারিসের বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নারী আটক জিনপিংয়ের নৈশভোজে অনুপস্থিতি, মোদীর সঙ্গে বৈঠক সেরে ফিরলেন হোটেলে আব্বাসের দুর্দান্ত পারফরম্যান্সে ওয়াসিম আকরামের রেকর্ডে ভাগ বসালেন ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের অনুষ্ঠানে নৃত্যশিল্পীদের ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ আওয়ামী লীগ প্রতিজনের ঘাড়ে ১ লাখ ২৯ হাজার টাকা ঋণ রেখে পালিয়েছে: শিরিন সুলতানা ডাকসু শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম: এজিএস মহিউদ্দিন খান

কমলা হ্যারিসের বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নারী আটক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৩:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও তার স্বামী ডাগ এমহফের মালিকানাধীন বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা করা হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ঘটনাটি ঘটে।

নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনের অনুযায়ী, ওই নারী একটি রাইডশেয়ারিং সেবা উবারে করে হ্যারিসের বাড়ির নিরাপত্তাকর্মীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। নিরাপত্তাকর্মীরা তাকে বাড়ির কাছে আসতে নিষেধ করলে তিনি চলে যান। তবে কিছুক্ষণ পর তিনি আবারও ফিরে আসেন, যার পর পুলিশকে খবর দেওয়া হয়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি প্রতিবেদন তৈরি করে, তবে ওই নারীকে গ্রেপ্তার বা জরিমানা করা হয়নি। ঘটনার সময় কমলা হ্যারিস ও ডাগ এমহফ বাড়িতে উপস্থিত ছিলেন না বলে নিশ্চিত করেছে হ্যারিসের দল।

হ্যারিসের মুখপাত্র এদুয়ার্দো নেগ্রোন এক বিবৃতিতে বলেন, নিরাপত্তাকর্মীরা দ্রুত পদক্ষেপ নেওয়ায় তারা কৃতজ্ঞ।

হিলস শেরিফ স্টেশনের লেফট্যান্ট জেসন দুরন জানিয়েছেন, ওই এলাকায় পুলিশের টহল বাড়ানো হবে এবং বাড়ির ওপর কড়া নজর রাখা হবে। উল্লেখ্য, সাবেক ভাইস প্রেসিডেন্ট হওয়ার পরও কমলা হ্যারিসের সিক্রেট সার্ভিস নিরাপত্তা নেই।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা না হওয়ায় উদ্বেগ প্রকাশ সাদিক কায়েমের

কমলা হ্যারিসের বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নারী আটক

আপডেট সময় : ১০:২৩:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬