ঢাকা ১২:০৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা বিলম্বিত, পদপ্রত্যাশীরা অপেক্ষায় প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, ক্ষোভ প্রকাশ নেতাকর্মীদের ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা না হওয়ায় উদ্বেগ প্রকাশ সাদিক কায়েমের তাহিরপুরে ইউএনও অফিসের সামনে বালু উত্তোলনের অভিযোগ, জব্দের নির্দেশ ব্রাহ্মণপাড়ায় ৫ মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলন উপলক্ষে বস্তি আড়াল করার অভিযোগ কমলা হ্যারিসের বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নারী আটক জিনপিংয়ের নৈশভোজে অনুপস্থিতি, মোদীর সঙ্গে বৈঠক সেরে ফিরলেন হোটেলে আব্বাসের দুর্দান্ত পারফরম্যান্সে ওয়াসিম আকরামের রেকর্ডে ভাগ বসালেন ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের অনুষ্ঠানে নৃত্যশিল্পীদের ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

ব্রাহ্মণপাড়ায় ৫ মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৮:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকসেবনের অপরাধে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণপাড়া থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, শনিবার উপজেলাজুড়ে পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে মো. আরিফ (২০), মো. মাসুদ (২৮), মো. স্বপন মিয়া (৩৮), কামরুল হোসেন (৩০) ও মো. নাঈম হোসেন (২৪)-কে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে আদালতে পাঠানো হয়।

আদালতের রায়ে মো. আরিফ, মো. মাসুদ ও মো. স্বপন মিয়াকে পাঁচ দিনের সশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়; অর্থদণ্ড অনাদায়ে আরও এক দিন বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক।

অন্যদিকে, কামরুল হোসেন ও মো. নাঈম হোসেনকে দশ দিনের সশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়; অনাদায়ে তাদেরও আরও একদিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং এলাকাকে মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা বিলম্বিত, পদপ্রত্যাশীরা অপেক্ষায়

ব্রাহ্মণপাড়ায় ৫ মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড

আপডেট সময় : ১০:৫৮:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬