ঢাকা ১১:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, ক্ষোভ প্রকাশ নেতাকর্মীদের ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা না হওয়ায় উদ্বেগ প্রকাশ সাদিক কায়েমের তাহিরপুরে ইউএনও অফিসের সামনে বালু উত্তোলনের অভিযোগ, জব্দের নির্দেশ ব্রাহ্মণপাড়ায় ৫ মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলন উপলক্ষে বস্তি আড়াল করার অভিযোগ কমলা হ্যারিসের বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নারী আটক জিনপিংয়ের নৈশভোজে অনুপস্থিতি, মোদীর সঙ্গে বৈঠক সেরে ফিরলেন হোটেলে আব্বাসের দুর্দান্ত পারফরম্যান্সে ওয়াসিম আকরামের রেকর্ডে ভাগ বসালেন ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের অনুষ্ঠানে নৃত্যশিল্পীদের ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ আওয়ামী লীগ প্রতিজনের ঘাড়ে ১ লাখ ২৯ হাজার টাকা ঋণ রেখে পালিয়েছে: শিরিন সুলতানা

নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলন উপলক্ষে বস্তি আড়াল করার অভিযোগ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৬:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ভারতের রাজধানী নয়াদিল্লিতে ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে ১৮তম ব্রিকস সম্মেলন। বিশ্বের বড় অর্থনীতির দেশগুলোর নেতাদের অংশগ্রহণে আয়োজিত এই সম্মেলন ঘিরে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো সাজানো হয়েছে। তবে সম্মেলনে অংশ নিতে আসা বিদেশি অতিথিদের যাতায়াতের সড়কগুলোতে বস্তি ও অস্থায়ী ঘরবাড়ি কাপড় দিয়ে আড়াল করার ঘটনায় সমালোচনা শুরু হয়েছে।

দিল্লির বিভিন্ন সড়কের পাশে থাকা দরিদ্র মানুষের বসতিগুলো আড়াল করতে পর্দার মতো কাপড় টাঙানো হয়েছে। এ নিয়ে ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকারের সমালোচনা করেছে দিল্লির ক্ষমতাসীন আম আদমি পার্টি (এএপি)। এএপির অভিযোগ, বিদেশি অতিথিদের চোখের আড়ালে বস্তি ঢেকে দিলেই দিল্লির বাস্তব চিত্র বদলে যাবে না।

গত শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এএপি একটি কার্টুন প্রকাশ করে, যেখানে ‘ভিশন ২০৪৭’ শিরোনামে আয়নার ওপর উন্নত দিল্লি ও ব্রিকস সম্মেলনের ভেন্যু ভারত মণ্ডপম দেখানো হয়েছে। আয়নার বাইরে বস্তি, আবর্জনা ও অস্থায়ী ঘরবাড়ি চিত্রিত হয়েছে।

এএপি বলেছে, পর্দা দিয়ে বস্তি ঢেকে দিলেই বাস্তবতা বদলায় না। দলটি ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির পরিসংখ্যান নিয়েও কটাক্ষ করেছে। বস্তি আড়াল করার সঙ্গে অর্থনৈতিক প্রবৃদ্ধির সংখ্যা বদলে দেখানোর তুলনা টেনেছে তারা।

দিল্লিতে বড় কোনো আন্তর্জাতিক অনুষ্ঠান বা গুরুত্বপূর্ণ বিদেশি অতিথির সফর হলেই শহরের বস্তি ও অননুমোদিত বসতি আড়াল করার অভিযোগ নতুন নয়। সমালোচকদের বক্তব্য, শহরের দারিদ্র্য আড়াল করার বদলে তা দূর করার উদ্যোগ নেওয়া উচিত।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, ক্ষোভ প্রকাশ নেতাকর্মীদের

নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলন উপলক্ষে বস্তি আড়াল করার অভিযোগ

আপডেট সময় : ১০:৪৬:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬