ঢাকা ১০:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আব্বাসের দুর্দান্ত পারফরম্যান্সে ওয়াসিম আকরামের রেকর্ডে ভাগ বসালেন ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের অনুষ্ঠানে নৃত্যশিল্পীদের ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ আওয়ামী লীগ প্রতিজনের ঘাড়ে ১ লাখ ২৯ হাজার টাকা ঋণ রেখে পালিয়েছে: শিরিন সুলতানা ডাকসু শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম: এজিএস মহিউদ্দিন খান চাঁপাইনবাবগঞ্জে পানিবন্দী ৪৩০০ পরিবার গুলশানে সরকারবিরোধী মিছিলে ২৪ ছাত্রলীগ নেতাকর্মী রিমান্ডে ডেঙ্গুতে মায়ের সঙ্গে মারা গেল গর্ভের সন্তানও সারের সংকট নিয়ে সরকারের বিরুদ্ধে অভিযোগের জবাব দিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত কোরআন-সুন্নাহর বিধানের সঙ্গে সাংঘর্ষিক আইন বাতিলের দাবি মামুনুল হকের

বিয়ে করলেন উপস্থাপক ইসরাত পায়েল, স্বামী ব্যবসায়ী আল-আমিন চৌধুরী

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫০:১৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করলেন উপস্থাপক ও মডেল ইসরাত পায়েল। তিনি আল-আমিন চৌধুরীর সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের ছবি প্রকাশ করে এই সুখবরটি জানান পায়েল।

ছবিতে নববধূর সাজে লাল জমকালো শাড়িতে দেখা যায় পায়েলকে, সঙ্গে ছিলেন তার স্বামী আল-আমিন চৌধুরী ও পরিবারের সদস্যরা। পায়েল তার পোস্টে লেখেন, ‘আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, পরিবারের সম্মতিতে আল-আমিন চৌধুরীর সঙ্গে আমার বিয়ে হয়েছে।’

বিয়ের খবর প্রকাশের পর অনুরাগীদের মধ্যে আল-আমিন চৌধুরী সম্পর্কে আগ্রহ তৈরি হয়। জানা গেছে, তিনি একজন ব্যবসায়ী এবং যুক্তরাজ্যে একাধিক ব্যবসার সঙ্গে যুক্ত আছেন।

পায়েল তার পোস্টে উল্লেখ করেন, বিয়েটি কয়েক দিন আগে হয়েছে। তিনি লেখেন, ‘বিয়ে বেশ কয়েক দিন আগেই হয়েছে! তাই কয়দিন টিকবে-এই প্রশ্ন প্রযোজ্য নয়।’

ইসরাত পায়েল দীর্ঘদিন ধরে উপস্থাপনায় সফলতার সঙ্গে কাজ করছেন। ২০১৫ সালে ‘মিস হেরিটেজ ইন্টারন্যাশনাল’ প্রতিযোগিতায় সাফল্য অর্জনের পর তিনি নতুন করে আলোচনায় আসেন। এরপর থেকে তিনি দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে উপস্থাপক হিসেবে কাজ করে আসছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

আব্বাসের দুর্দান্ত পারফরম্যান্সে ওয়াসিম আকরামের রেকর্ডে ভাগ বসালেন

বিয়ে করলেন উপস্থাপক ইসরাত পায়েল, স্বামী ব্যবসায়ী আল-আমিন চৌধুরী

আপডেট সময় : ০৭:৫০:১৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬