ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু শুক্রবার বিশ্ববাজারে স্বর্ণের দাম স্থির, সাপ্তাহিক দরপতনের পথে

রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি আখিরাতের মুক্তির জন্য কাজ করতে হবে: এটিএম আজহারুল ইসলাম

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি বলেছেন, রাজনৈতিক ক্ষমতা অর্জনের পাশাপাশি ব্যক্তিগত বিজয়ও নিশ্চিত করতে হবে। তিনি বলেন, আল্লাহর সন্তুষ্টি ও জান্নাত লাভের জন্য প্রত্যেককে আখিরাতে মুক্তির জন্য কাজ করতে হবে।

শুক্রবার সকালে খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে নগরীর আল ফারুক সোসাইটি মিলনায়তনে রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি ইসলামের মৌলিক শিক্ষার বাস্তব প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন এবং মুসলমানদের বর্তমান অবস্থার সমালোচনা করেন।

এটিএম আজহারুল ইসলাম এমপি বলেন, মুসলমানদের মধ্যে ঈমানের শক্তি ও বাস্তব চেতনার ঘাটতি রয়েছে, যার ফলে তারা বিশ্বের অনেক ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। তিনি ইসলামের প্রাথমিক যুগের উদাহরণ দিয়ে বলেন, তখন মুসলমানদের জীবনযাপন ছিল সাধারণ, কিন্তু তাদের ঈমানি শক্তি ছিল প্রবল।

তিনি আরও বলেন, দুনিয়াবি সম্পদ অর্জনের প্রতিযোগিতায় নেমে পড়া মানুষের জন্য ইসলামের শিক্ষা অনুসরণ করা জরুরি। আল্লাহর পথে সংগ্রাম করার জন্য মানুষের মেধা, শক্তি, সময় ও সামর্থ্য ব্যয় করার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথি হিসেবে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, আওয়ামী লীগকে নতুন রূপে রাজনীতিতে ফেরানোর চেষ্টা চলছে। তিনি রাজনৈতিক পরিবর্তনের জন্য জনগণের আত্মত্যাগের গুরুত্ব তুলে ধরেন এবং বর্তমান সরকারের রাজনৈতিক চরিত্র নিয়ে প্রশ্ন তোলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী

রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি আখিরাতের মুক্তির জন্য কাজ করতে হবে: এটিএম আজহারুল ইসলাম

আপডেট সময় : ০৫:০৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬