ঢাকা ০৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

ভাইভা পরীক্ষায় নম্বর বাড়ালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম সরকারি চাকরির নিয়োগের ভাইভায় নম্বর বাড়ানোর বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, চাকরি নিয়োগে দুর্নীতি বন্ধের কথা বলা হলেও ভাইভায় নম্বর ৪০০-তে বাড়ানোর চেষ্টা চলছে।

নাহিদ ইসলাম বুধবার (৯ সেপ্টেম্বর) বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রশক্তি আয়োজিত একটি আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, যদি সবার সঙ্গে আলোচনা না করেই নম্বর বাড়ানো হয়, তাহলে সরকারের বিরুদ্ধে কঠোর কর্মসূচি নেওয়া হবে।

সভায় তিনি বাক স্বাধীনতার প্রসঙ্গ তুলে ধরে বলেন, সরকার সমালোচনার নামে শতাধিক গ্রেপ্তার করেছে। তিনি জুলাই গণঅভ্যুত্থানকে ধারণে সবাইকে আহ্বান জানান এবং বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে সরকারকে টিকিয়ে রাখা সম্ভব হবে না।

এ সময় এনসিপির উত্তরাঞ্চল মূখ্য সমন্বয়ক সাকরজিস আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন জাতীয় ছাত্রশক্তি বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মোহাম্মদ বেলাল। সভায় জুলাই ৩৬ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

ভাইভা পরীক্ষায় নম্বর বাড়ালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

আপডেট সময় : ০৮:৫৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬