ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু

সৌদিতে মিলেছে আরও ৭ তেল-গ্যাস খনি, বাড়বে বিদেশি বিনিয়োগ

তেল ও গ্যাসের আরও ৭টি নতুন খনি আবিষ্কারের ঘোষণা দিয়েছে সৌদি আরব। দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ এবং আর রুব আল খালি বা এম্পটি কোয়ার্টারে এসব খনি খুঁজে পেয়েছে আরামকো। গতকাল সোমবার (১ জুলাই) এ তথ্য জানিয়েছে রিয়াদভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজ।

জ্বালানিমন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সালমানের বরাতে বিষয়টি নিশ্চিত করেছে সৌদি প্রেস এজেন্সি। জ্বালানিমন্ত্রী জানান, সৌদি আরামকো দুটি অপ্রচলিত তেলক্ষেত্র, হালকা আরবীয় তেলের একটি আধার, দুটি প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র এবং দুটি প্রাকৃতিক গ্যাসের আধার আবিষ্কার করেছে।

খনিজ তেলের বিপুল ভাণ্ডার রয়েছে সৌদিতে। তবে সেখানে রয়েছে অন্য খনিজ পদার্থও। এমনকি স্বর্ণের খনিও সৌদিতে নতুন কিছু নয়। গত বছরের ডিসেম্বরের শেষে দিকে মক্কা অঞ্চলে বিপুল সম্ভাবনাময় সোনার খনি আবিষ্কারের ঘোষণা দিয়েছিল সৌদি।
এসব খনি কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের দেশটিতে বহু শিল্প গড়ে উঠেছে। বিশেষজ্ঞদের আশা, একের পর এক আবিষ্কারের ফলে সৌদির খনি শিল্পের চেহারা বদলে যেতে পারে। এছাড়া এসব খনি, তেল ও গ্যাসক্ষেত্র বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করবে বলে আশা করা হচ্ছে।
ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ

সৌদিতে মিলেছে আরও ৭ তেল-গ্যাস খনি, বাড়বে বিদেশি বিনিয়োগ

আপডেট সময় : ০৩:২২:২৫ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪