ঢাকা ০৪:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রী স্বর্ণপদক থেকে বাদ পড়ার অভিযোগ ইবি শিক্ষার্থীর ১৯৩ কোটি টাকায় জন্মনিয়ন্ত্রণের খাওয়ার বড়ি কিনবে সরকার শেখ হাসিনার জন্মদিন পালন করায় শিক্ষার্থী আটক কুষ্টিয়া সীমান্তে মাদক কারবার নিয়ে সংঘর্ষ, নিহত ১ তারেক রহমানের নির্দেশনায় যুবদল নেতাকর্মীদের পাশে দাঁড়াচ্ছে প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন আওয়ামী লীগ নেতা হিরো ওমরাহ যাত্রীদের জমজমের পানি সরবরাহে বিলম্ব, দুই কর্মকর্তা বরখাস্ত রামপুরায় শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আলামিন অস্ত্রসহ গ্রেপ্তার মিয়ানমারে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা আহত, বাংলাদেশে চিকিৎসা চলছে ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্যে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর

১৯৩ কোটি টাকায় জন্মনিয়ন্ত্রণের খাওয়ার বড়ি কিনবে সরকার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

জন্মনিয়ন্ত্রণের জন্য ১৯৩ কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে ৩ কোটি ৮৭ লাখ ৫০ হাজার চক্র খাওয়ার বড়ি কেনার অনুমোদন দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১ অক্টোবর) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই প্রস্তাব অনুমোদন করা হয়।

এই খাতে মোট বরাদ্দ দেওয়া হয়েছে ১৯৩ কোটি ১৭ লাখ টাকা। এর মাধ্যমে ৩ কোটি ৮৭ লাখ ৫০ হাজার চক্র খাওয়ার বড়ি কেনা হবে, যেখানে প্রতি চক্রের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৯ টাকা ৮৫ পয়সা। 'চক্র' বলতে একজন নারীর এক মাসের ব্যবহারের জন্য নির্ধারিত পূর্ণ এক প্যাকেট বোঝানো হয়েছে।

অভ্যন্তরীণ উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে একমাত্র দরদাতা হিসেবে রেনাটা পিএলসিকে কাজ দেওয়ার সুপারিশ করা হয়। তারা ৩য় প্রজন্মের এই খাওয়ার বড়ি সরবরাহ করবে। স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের প্রস্তাবের ভিত্তিতে পরিবার পরিকল্পনা অধিদপ্তর এই ক্রয় কার্যক্রম বাস্তবায়ন করবে।

‘সমাপ্ত ৪র্থ সেক্টর কর্মসূচির অত্যাবশ্যকীয় পরিবার পরিকল্পনা, মা, শিশু ও প্রজনন স্বাস্থ্যসেবার অসমাপ্ত কার্যাবলি বাস্তবায়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় এই বড়িগুলো সংগ্রহ করা হচ্ছে। আগামী ২০২৫ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুন মেয়াদী এ প্রকল্পের মাধ্যমে দেশের পরিবার পরিকল্পনা কার্যক্রম আরও গতিশীল করা হবে।

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশের পরিবার পরিকল্পনা কর্মসূচিতে প্রায় ৩৯ শতাংশ সক্ষম দম্পতি জন্মনিয়ন্ত্রণের জন্য খাওয়ার বড়ির ওপর নির্ভরশীল। বর্তমানে মজুত থাকা বড়ি দিয়ে এক মাসের কম সময় চাহিদা মেটানো সম্ভব হওয়ায়, সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে জরুরি ভিত্তিতে এই নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক থেকে বাদ পড়ার অভিযোগ ইবি শিক্ষার্থীর

১৯৩ কোটি টাকায় জন্মনিয়ন্ত্রণের খাওয়ার বড়ি কিনবে সরকার

আপডেট সময় : ১০:৪৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬