ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধান বিচারপতির এজলাস ত্যাগের ঘটনা নিয়ে অ্যাটর্নি জেনারেলের বক্তব্য ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের পরিচ্ছন্ন থাকার পরামর্শ প্রধানমন্ত্রীর মাদ্রাসা শিক্ষকদের জন্য ‘মাথা গরম ছুটি’ প্রস্তাব মুফতি মনোয়ারের কমলাপুর ও সিলেট স্টেডিয়ামের দায়িত্ব পেল বাফুফে আখাউড়া দিয়ে ভারতে পালানোর সময় হত্যা মামলার আসামি গ্রেপ্তার দেবীগঞ্জে ২৪ শিক্ষার্থী ৮ মাসেও হিন্দুধর্মের বই পায়নি শৈলকুপায় পাচারের সময় এক হাজার কেজি সার জব্দ হুথিদের সঙ্গে আলোচনার পথ এখনো খোলা: সৌদি পররাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠালে গ্রেপ্তার হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ রিমার্ক-হারল্যান সেরা কসমেটিকস কোম্পানি হিসেবে স্বীকৃতি পেল

আখাউড়া দিয়ে ভারতে পালানোর সময় হত্যা মামলার আসামি গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

ঢাকার আশুলিয়া থানায় ৫ আগস্টের ঘটনায় দায়ের করা দুটি হত্যা মামলার আসামি ইদ্রিস আলী (৪০) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশ কর্তৃক গ্রেপ্তার হয়েছেন। তিনি ভারতে পালানোর চেষ্টা করছিলেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়। ইদ্রিস আলী ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকার আলী আহাম্মদের ছেলে। গ্রেপ্তারের পর তাকে আখাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইমিগ্রেশন সূত্র জানায়, ইদ্রিস আলী তার বোন ও ভাগিনাকে সঙ্গে নিয়ে ভারতে যাওয়ার জন্য আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশনে আসেন। কাগজপত্র যাচাইয়ের সময় তার বিরুদ্ধে আশুলিয়া থানায় দায়ের করা একাধিক হত্যা মামলার তথ্য পাওয়া যায়।

পুলিশ জানায়, ইদ্রিস আলীর বিরুদ্ধে ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় অবৈধ অস্ত্র সংরক্ষণ ও প্রদর্শন এবং ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগ রয়েছে।

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশনের ইনচার্জ এসআই মো. শরীফুল ইসলাম বলেন, ‘কাগজপত্র যাচাইয়ের সময় তার নামে একাধিক হত্যা মামলা থাকার তথ্য পাওয়া যায়। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে গ্রেপ্তার করা হয়।’

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

প্রধান বিচারপতির এজলাস ত্যাগের ঘটনা নিয়ে অ্যাটর্নি জেনারেলের বক্তব্য

আখাউড়া দিয়ে ভারতে পালানোর সময় হত্যা মামলার আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:২৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬