ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধান বিচারপতির এজলাস ত্যাগের ঘটনা নিয়ে অ্যাটর্নি জেনারেলের বক্তব্য ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের পরিচ্ছন্ন থাকার পরামর্শ প্রধানমন্ত্রীর মাদ্রাসা শিক্ষকদের জন্য ‘মাথা গরম ছুটি’ প্রস্তাব মুফতি মনোয়ারের কমলাপুর ও সিলেট স্টেডিয়ামের দায়িত্ব পেল বাফুফে আখাউড়া দিয়ে ভারতে পালানোর সময় হত্যা মামলার আসামি গ্রেপ্তার দেবীগঞ্জে ২৪ শিক্ষার্থী ৮ মাসেও হিন্দুধর্মের বই পায়নি শৈলকুপায় পাচারের সময় এক হাজার কেজি সার জব্দ হুথিদের সঙ্গে আলোচনার পথ এখনো খোলা: সৌদি পররাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠালে গ্রেপ্তার হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ রিমার্ক-হারল্যান সেরা কসমেটিকস কোম্পানি হিসেবে স্বীকৃতি পেল

শৈলকুপায় পাচারের সময় এক হাজার কেজি সার জব্দ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ঝিনাইদহের শৈলকুপায় মঙ্গলবার দুপুরে পাচারের সময় এক হাজার কেজি সার জব্দ করেছে কৃষি বিভাগ। উপজেলার চড়িয়ার বিল বাজার থেকে এ সার জব্দ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, কুষ্টিয়ার বিত্তিপাড়া বাজার থেকে ১৫ বস্তা ডিএপি ও ৫ বস্তা টিএসপি সার পাচার করা হচ্ছে এমন খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা সার বোঝাইকৃত ভ্যান আটক করে পুলিশ ও কৃষি অফিসকে জানায়।

ঘটনাস্থলে এসে উপজেলা কৃষি কর্মকর্তা সাকিব আহমেদ পুলিশের সহযোগিতায় এসব সার জব্দ করেন। পরে জব্দকৃত সার স্থানীয় কৃষকদের মাঝে সরকারি মূল্যে বিক্রি করা হয়।

স্থানীয় কৃষক জাবেদ আলি জানান, সারগুলো ভ্যানযোগে চলে যাওয়ার সময় তারা আটক করে কৃষি কর্মকর্তাকে সংবাদ দেন। এ সময় ভ্যানচালক পালিয়ে যায়।

শৈলকুপার উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাকিব আহমেদ বলেন, জব্দ করা সার স্থানীয় কৃষকদের মাঝে সরকারি মূল্যে বিক্রি করা হয়েছে এবং সার বিক্রির ২২ হাজার ৫০০ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ভ্যানচালক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

প্রধান বিচারপতির এজলাস ত্যাগের ঘটনা নিয়ে অ্যাটর্নি জেনারেলের বক্তব্য

শৈলকুপায় পাচারের সময় এক হাজার কেজি সার জব্দ

আপডেট সময় : ০৬:০৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬