ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পিরোজপুরে ডাকাত দলের সর্দার গ্রেপ্তার, অস্ত্র ও ককটেল উদ্ধার মিডিয়া ট্রায়াল বন্ধের দাবি জানালেন জিয়াউল আহসান ইরান যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এড়িয়ে ৯ বিলিয়ন ডলার স্থানান্তর করেছে প্রেসিডেন্ট জিয়া আধুনিক বাংলাদেশের কারিগর: পানিসম্পদ মন্ত্রী এ্যানি ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সীতাকুণ্ডে বিএনপির সমাবেশে সংঘর্ষ, তিনজন গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার সুগন্ধি চাল রপ্তানির কোটা ৫০ শতাংশ কমাল সরকার, যুক্ত হচ্ছে ১০টি বাধ্যতামূলক শর্ত লক্ষ্মীপুরে কবরস্থান থেকে ২৪ কেজি সীসা ও গুলির ধাতব অংশ উদ্ধার ৭৫০ মিলিয়ন ডলারে যুক্তরাষ্ট্রের হিমার্স কিনছে সুইডেন ইতালিতে আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় পরীমণির ক্ষোভ

লক্ষ্মীপুরে কবরস্থান থেকে ২৪ কেজি সীসা ও গুলির ধাতব অংশ উদ্ধার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরের রামগঞ্জে একটি মসজিদের সংলগ্ন কবরস্থান থেকে পুলিশ ২৪ কেজি ব্যবহৃত গুলির সামনের ধাতব অংশ উদ্ধার করেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার ৬ নম্বর লামচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের লামচর গ্রামের বায়তুল নূর জামে মসজিদসংলগ্ন কবরস্থান থেকে এসব সামগ্রী উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, কবরস্থানের ভেতর একটি বেওয়ারিশ ব্যাগ পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হলে মোহাম্মদিয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ব্যাগটি জব্দ করে। ব্যাগটি খুললে সেখানে আনুমানিক ২৪ কেজি ওজনের ব্যবহৃত গুলির খোলস ও সামনের ধাতব অংশ পাওয়া যায়।

মোহাম্মদিয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) তাজ উদ্দিন জানান, উদ্ধার হওয়া বস্তুগুলো ব্যবহৃত গুলির সামনের ধাতব বা সীসার অংশ বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তিনি জানান, ধারণা করা হচ্ছে, কোনো ফায়ারিং রেঞ্জ বা অন্যকোনো উৎস থেকে সংগৃহীত বা চুরিকৃত এই ধাতব অংশগুলো দুর্বৃত্তরা এখানে ফেলে গেছে।

এসআই তাজ উদ্দিন আরও জানান, পরিত্যক্ত এ ধাতব অংশের প্রকৃত উৎস কী, কীভাবে এগুলো কবরস্থানে এলো এবং এর পেছনে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের যোগসূত্র রয়েছে কি না- তা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পিরোজপুরে ডাকাত দলের সর্দার গ্রেপ্তার, অস্ত্র ও ককটেল উদ্ধার

লক্ষ্মীপুরে কবরস্থান থেকে ২৪ কেজি সীসা ও গুলির ধাতব অংশ উদ্ধার

আপডেট সময় : ০৩:০৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬