ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রেলওয়ের পশ্চিমাঞ্চলে তিন শীর্ষ কর্মকর্তার পদে রদবদল চট্টগ্রাম বন্দরের বিদেশি ইজারা নিয়ে আনু মুহাম্মদের উদ্বেগ স্ত্রীকে ভাতিজি ও মেয়ে সাজিয়ে বিয়ে দেওয়ার অভিযোগে দম্পতি গ্রেপ্তার ইসলামিক ফাউন্ডেশনের প্রতিযোগিতায় পুরস্কার পেলেন ৭০ জন বিজয়ী মাইক্রোফোন সাজাতে ব্যস্ত ওজগুর ওজেল, ভাইরাল ভিডিও প্রধান বিচারপতির এজলাস ত্যাগের ঘটনা নিয়ে অ্যাটর্নি জেনারেলের বক্তব্য ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের পরিচ্ছন্ন থাকার পরামর্শ প্রধানমন্ত্রীর মাদ্রাসা শিক্ষকদের জন্য ‘মাথা গরম ছুটি’ প্রস্তাব মুফতি মনোয়ারের কমলাপুর ও সিলেট স্টেডিয়ামের দায়িত্ব পেল বাফুফে আখাউড়া দিয়ে ভারতে পালানোর সময় হত্যা মামলার আসামি গ্রেপ্তার

কমলাপুর ও সিলেট স্টেডিয়ামের দায়িত্ব পেল বাফুফে

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কাছ থেকে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম ও সিলেট জেলা স্টেডিয়ামের ব্যবস্থাপনার দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এনএসসি ভবনে এ বিষয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বাফুফের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার এবং এনএসসির পক্ষে স্বাক্ষর করেন পরিচালক (ক্রীড়া) মোহাম্মদ জাহেদ পারভেজ চৌধুরী। চুক্তির আওতায় বাফুফে দুটি স্টেডিয়ামের ব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার দায়িত্ব পালন করবে।

এছাড়া, স্টেডিয়াম দুটি শুধুমাত্র ফুটবলের জন্য নির্ধারিত থাকবে না। এনএসসির অনুমতি নিয়ে অন্যান্য ক্রীড়া ফেডারেশনও সেখানে বিভিন্ন আয়োজন করতে পারবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক উপস্থিত ছিলেন। তিনি বলেন, এ উদ্যোগ দেশের ক্রীড়াঙ্গনে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা প্রকাশ করেন।

আমিনুল হক আরও বলেন, ‘দেশের ক্রীড়াঙ্গনে নতুনভাবে পথচলা শুরু হয়েছে। সরকার দায়িত্ব নেওয়ার পর গত ছয় মাসে ক্রীড়াক্ষেত্রে বিভিন্ন সিদ্ধান্ত ও উদ্যোগ নেওয়া হয়েছে, যা ভবিষ্যতে দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেবে বলে আমরা আশা করি।’

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রেলওয়ের পশ্চিমাঞ্চলে তিন শীর্ষ কর্মকর্তার পদে রদবদল

কমলাপুর ও সিলেট স্টেডিয়ামের দায়িত্ব পেল বাফুফে

আপডেট সময় : ০৬:৪২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬