কসমেটিকস পণ্য উৎপাদনে ১৬ দেশের ৫৮ প্রতিষ্ঠানকে পেছনে ফেলে সেরা কোম্পানির স্বীকৃতি পেয়েছে রিমার্ক-হারল্যান। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় তিন দিনব্যাপী আন্তর্জাতিক কসমেটিকস মেলার শেষ দিন শনিবার (৫ সেপ্টেম্বর) রিমার্ক প্যাভিলিয়নে এ সম্মাননা প্রদান করা হয়।
প্রদর্শনীর আয়োজক স্কোয়াড মাইন্ড গ্লোবাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম ফয়সাল মুনিম রিমার্ককে সার্বিক বিবেচনায় দেশসেরা কসমেটিকস উৎপাদক কোম্পানি হিসেবে এই ক্রেস্ট তুলে দেন। রিমার্কের পক্ষে সম্মাননা গ্রহণ করেন সিনিয়র অপারেটিভ ডিরেক্টর মিজানুর রহমান ও হারল্যানের হেড অব মার্কেটিং হাবিবুল্লাহ হাবিব।
ফয়সাল মুনিম বলেন, কসমেটিকস শিল্পে রিমার্কের অবদান উল্লেখযোগ্য। তাদের প্যাভিলিয়ন বাংলাদেশের কসমেটিকস শিল্পের সক্ষমতা ও সম্ভাবনা তুলে ধরেছে। প্রদর্শনীতে অংশগ্রহণকারী সকলের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়ার পর রিমার্ককে এই বিশেষ স্বীকৃতি দেওয়া হয়েছে।
রিমার্কের পরিচালক (ফার্মা) সুকান্ত দাশ জানান, এই অর্জন দেশের কসমেটিকস উৎপাদন সক্ষমতারও স্বীকৃতি। তিনি আশা প্রকাশ করেন যে, রিমার্কের সাফল্য দেশীয় উৎপাদকদের উৎসাহিত করবে।
প্রদর্শনীতে রিমার্কের প্যাভিলিয়নে দর্শনার্থীদের ব্যাপক আগ্রহ দেখা যায়। জনপ্রিয় অভিনেত্রী ও ইনফ্লুয়েন্সাররা রিমার্কের পণ্য নিয়ে তাদের প্রশংসা করেন এবং অথেনটিক পণ্য কেনার বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান।
রিমার্কের হেড অব প্যাকেজিং মো. আলী রেজা জানান, প্রদর্শনী চলাকালে প্রতিষ্ঠানটি উল্লেখযোগ্য পরিমাণ বাণিজ্যিক অর্ডার নিশ্চিত করেছে। দেশীয় ও বিদেশি বায়ারদের মধ্যে রিমার্কের উৎপাদিত পণ্য নিয়ে আগ্রহ দেখা গেছে।
প্রতিনিধির নাম 























