ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পিরোজপুরে ডাকাত দলের সর্দার গ্রেপ্তার, অস্ত্র ও ককটেল উদ্ধার মিডিয়া ট্রায়াল বন্ধের দাবি জানালেন জিয়াউল আহসান ইরান যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এড়িয়ে ৯ বিলিয়ন ডলার স্থানান্তর করেছে প্রেসিডেন্ট জিয়া আধুনিক বাংলাদেশের কারিগর: পানিসম্পদ মন্ত্রী এ্যানি ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সীতাকুণ্ডে বিএনপির সমাবেশে সংঘর্ষ, তিনজন গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার সুগন্ধি চাল রপ্তানির কোটা ৫০ শতাংশ কমাল সরকার, যুক্ত হচ্ছে ১০টি বাধ্যতামূলক শর্ত লক্ষ্মীপুরে কবরস্থান থেকে ২৪ কেজি সীসা ও গুলির ধাতব অংশ উদ্ধার ৭৫০ মিলিয়ন ডলারে যুক্তরাষ্ট্রের হিমার্স কিনছে সুইডেন ইতালিতে আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় পরীমণির ক্ষোভ

নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩০ জন গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে ৩ কেজি গাঁজা ও ৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে সোনারগাঁও থানার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিকের নেতৃত্বে একাধিক পুলিশ দল অভিযান চালায়।

অভিযানে চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে আবু সাঈদ (২৮), আকাদির (৪১), আছিয়া (৫৫) এবং কাউসার (৪০) অন্তর্ভুক্ত রয়েছেন। এছাড়া, বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানাভুক্ত সাত আসামিকেও গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানে ১৮ জন মাদকসেবীকে হাতেনাতে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে তানভির হোসেন (২৪), ফাহিম (১৯), মো. সাকিব খান (২৪) এবং মো. মমিন মিয়া (৩২) উল্লেখযোগ্য।

এছাড়া, ইসলামপট্টি এলাকা থেকে মো. আরাফাত (১৯) নামে আরও একজনকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার করা হয়েছে। ওসি মহম্মদ আব্দুল বারিক জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পিরোজপুরে ডাকাত দলের সর্দার গ্রেপ্তার, অস্ত্র ও ককটেল উদ্ধার

নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩০ জন গ্রেপ্তার

আপডেট সময় : ০২:২৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬