ঢাকা ১১:২৩ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনার দেশে ফিরে আসার সম্ভাবনা নেই: সারজিস আলম আইনশৃঙ্খলা বাহিনীর তদারকির জন্য স্বাধীন প্রতিষ্ঠান গড়ার আহ্বান জাতিসংঘের ডেপুটি স্পিকারের আস্তে কথা বলার পরামর্শ ধর্মমন্ত্রী ও প্রতিমন্ত্রীকে ইরানে নিহত মার্কিন সেনাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে পেন্টাগনের অস্বীকৃতি বিশ্ব রেডিওথেরাপি সচেতনতা দিবসে ডেল্টা হাসপাতালে র‌্যালি ও আলোচনা সভা কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে কিশোরগঞ্জে ডিসিকে স্মারকলিপি প্রদান নীলফামারীতে তিস্তা নদী থেকে অবৈধ পাথর উত্তোলন: পুলিশ ও জামায়াত নেতার জড়িত থাকার অভিযোগ রোহিঙ্গা নাগরিককে জন্মসনদ প্রদান: প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত সম্পত্তি হস্তান্তর সংশোধন আইন প্রত্যাহারের দাবি জানালেন গোলাম পরওয়ার গাজী নজরুলকে নিয়ে সংসদে বিরোধী দলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিতর্ক

সম্পত্তি হস্তান্তর সংশোধন আইন প্রত্যাহারের দাবি জানালেন গোলাম পরওয়ার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৩:০৩ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

সম্পত্তি হস্তান্তর সংশোধন আইনকে ‘কোরআন-সুন্নাহবিরোধী’ আখ্যা দিয়ে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, আইনটি প্রত্যাহার না হলে আন্দোলন আরও জোরদার করা হবে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে জাতীয় সংসদে সম্পত্তি হস্তান্তর সংশোধন আইন পাসের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে গোলাম পরওয়ার এসব কথা বলেন। বায়তুল মোকাররমের উত্তর গেটে ঢাকা মহানগর জামায়াতের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পল্টন মোড় হয়ে বিজয়নগরে গিয়ে শেষ হয়।

গোলাম পরওয়ার বলেন, সম্পত্তির উত্তরাধিকার ও বণ্টনের বিধান আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। তাই এ-সংক্রান্ত আইন প্রণয়নের আগে দেশের আলেম-ওলামা ও ইসলামি চিন্তাবিদদের মতামত নেওয়া প্রয়োজন। তিনি দাবি করেন, এ বিষয়ে ইসলামপন্থি মানুষেরও আপত্তি রয়েছে।

তিনি আইনটি ইসলামিক ফাউন্ডেশনের ফতোয়া বোর্ডসহ দেশি-বিদেশি ইসলামি বিশেষজ্ঞদের দিয়ে পর্যালোচনার আহ্বান জানান। একই সঙ্গে আলেম-ওলামা ও ইসলামপন্থি মানুষের মতামত নিয়ে সরকারকে আইনটি পুনর্বিবেচনার দাবি জানান।

বিএনপির সমালোচনা করে গোলাম পরওয়ার বলেন, নির্বাচনের আগে দলটি কোরআন-সুন্নাহবিরোধী কোনো আইন না করার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু ক্ষমতায় এসে তারা সংসদে কোরআন-সুন্নাহবিরোধী আইন পাস করেছে বলে অভিযোগ করেন তিনি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনার দেশে ফিরে আসার সম্ভাবনা নেই: সারজিস আলম

সম্পত্তি হস্তান্তর সংশোধন আইন প্রত্যাহারের দাবি জানালেন গোলাম পরওয়ার

আপডেট সময় : ০৯:২৩:০৩ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬