ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতির আদেশে এনবিআর আন্দোলনে অংশ নেওয়া ২০ কর্মকর্তার শাস্তি বাতিল শিশু নিখোঁজের ঘটনায় সরকারের বিরুদ্ধে আইনি নোটিশ প্রদান বিরোধী দলের লংমার্চকে অযৌক্তিক বললেন পানিসম্পদ প্রতিমন্ত্রী দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে হবে: চিফ হুইপ নূরুল ইসলাম মনি মালয়েশিয়ার কাছে পরাজিত বাংলাদেশ অনূর্ধ্ব-২০ হকি দল ইসরাইলের বিরুদ্ধে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান, মিত্রদের নিয়ে পরিকল্পনা অক্সফোর্ডে গবেষণাপত্র উপস্থাপন করলেন বাংলাদেশের তরুণ গবেষক মো. আশরাফুর রহমান ব্র্যাক এনজিওতে ৩টি পদে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও সফর শুরু সুপ্রিম কোর্টে বাজেট বরাদ্দ ও বিচারক নিয়োগের জন্য লিগ্যাল নোটিশ

অক্সফোর্ডে গবেষণাপত্র উপস্থাপন করলেন বাংলাদেশের তরুণ গবেষক মো. আশরাফুর রহমান

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে গবেষণাপত্র উপস্থাপন করেছেন বাংলাদেশের তরুণ পেশাজীবী ও গবেষক মো. আশরাফুর রহমান। তিনি ১৯ জুলাই সায়েড বিজনেস স্কুলে অনুষ্ঠিত ২১তম ইন্টারন্যশনাল কনফারেন্স অন সার্ভিস সিস্টেমস এন্ড সার্ভিস ম্যানেজমেন্টে (আইসিএসএসএসএম ২০২৬) তার গবেষণাপত্র উপস্থাপন করেন।

আশরাফুর রহমানের গবেষণাপত্রের শিরোনাম ‘ডিজিটাল ট্রান্সফরমেশন থ্রো মোবাইল ফিনানসিয়াল সার্ভিসেস: এভিডেন্স ফ্রম এমারজিং ইকোনোমিস’। এই গবেষণায় উদীয়মান অর্থনীতির দেশগুলোতে মোবাইল আর্থিক সেবার প্রভাব, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং প্রচলিত আর্থিক ব্যবস্থার পরিবর্তন নিয়ে আলোচনা করা হয়েছে।

তিনি জানান, ডিজিটাল ব্যাংকিং নিয়ে করপোরেট কমিউনিকেশন কার্যক্রমের সময় এই বিষয়গুলো সম্পর্কে জানার সুযোগ পান। পেশাগত দায়িত্ব পালনের অভিজ্ঞতা থেকেই তাঁর গবেষণার আগ্রহ তৈরি হয়।

গবেষণাপত্র উপস্থাপনের পাশাপাশি তিনি সম্মেলনের সনদও অর্জন করেন। আশরাফুর রহমান বলেন, পেশাগত অভিজ্ঞতা ও একাডেমিক গবেষণা একে অপরের পরিপূরক। কর্মক্ষেত্রের বাস্তব অভিজ্ঞতা গবেষণার প্রশ্ন তৈরি করতে পারে।

এই আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের জন্য তিনি আয়োজক কমিটি এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সায়েড বিজনেস স্কুলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষভাবে মো. খালেদ সাইফুল্লাহ স্যারের প্রতি কৃতজ্ঞতা জানান, যাঁর সহযোগিতা তাঁর এই যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির আদেশে এনবিআর আন্দোলনে অংশ নেওয়া ২০ কর্মকর্তার শাস্তি বাতিল

অক্সফোর্ডে গবেষণাপত্র উপস্থাপন করলেন বাংলাদেশের তরুণ গবেষক মো. আশরাফুর রহমান

আপডেট সময় : ০৩:২৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬