ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতির আদেশে এনবিআর আন্দোলনে অংশ নেওয়া ২০ কর্মকর্তার শাস্তি বাতিল শিশু নিখোঁজের ঘটনায় সরকারের বিরুদ্ধে আইনি নোটিশ প্রদান বিরোধী দলের লংমার্চকে অযৌক্তিক বললেন পানিসম্পদ প্রতিমন্ত্রী দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে হবে: চিফ হুইপ নূরুল ইসলাম মনি মালয়েশিয়ার কাছে পরাজিত বাংলাদেশ অনূর্ধ্ব-২০ হকি দল ইসরাইলের বিরুদ্ধে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান, মিত্রদের নিয়ে পরিকল্পনা অক্সফোর্ডে গবেষণাপত্র উপস্থাপন করলেন বাংলাদেশের তরুণ গবেষক মো. আশরাফুর রহমান ব্র্যাক এনজিওতে ৩টি পদে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও সফর শুরু সুপ্রিম কোর্টে বাজেট বরাদ্দ ও বিচারক নিয়োগের জন্য লিগ্যাল নোটিশ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও সফর শুরু

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ দুই দিনের সফরে ঠাকুরগাঁও পৌঁছেছেন। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ১টায় রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টারটি ঠাকুরগাঁও মোহাম্মদ আলী স্টেডিয়ামে অবতরণ করে।

রাষ্ট্রপতির সহধর্মিণী রাহাত আরা বেগম এ সময় তার সঙ্গে ছিলেন। হেলিপ্যাডে রাষ্ট্রপতিকে স্বাগত জানান রংপুরের বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম, রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ, জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার মো. বেলাল হোসেন এবং জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন ও সাধারণ সম্পাদক পয়গাম আলী।

সফরের প্রথম দিন রাষ্ট্রপতি একটি নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। সফরকালে তিনি মা-বাবার কবর জিয়ারত এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করবেন।

রাষ্ট্রপতি কালীবাড়ির নিজ বাসভবনে দুপুরের খাবার ও বিশ্রাম শেষে বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি ঠাকুরগাঁও-পীরগঞ্জ মহাসড়কসংলগ্ন সদর উপজেলার জামালপুর এলাকায় ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়’-এর আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপর তিনি নিজ বাসভবনে মধ্যাহ্নভোজ ও সংক্ষিপ্ত বিশ্রাম নেবেন এবং পরে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে ঠাকুরগাঁও ত্যাগ করবেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির আদেশে এনবিআর আন্দোলনে অংশ নেওয়া ২০ কর্মকর্তার শাস্তি বাতিল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও সফর শুরু

আপডেট সময় : ০২:৫৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬