ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিল আগামী ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। সংগঠনটির সাংগঠনিক কাঠামো আরও সুসংহত ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় এগিয়ে নিতে এই কাউন্সিল আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) জাতীয় ছাত্রশক্তি, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কাউন্সিলের আয়োজন সংগঠনের বার্ষিক সাধারণ সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কাউন্সিল সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। কাউন্সিলের নির্বাচন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় ছাত্রশক্তি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক আল আমিন সরকার।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কাউন্সিলের মাধ্যমে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সাংগঠনিক কার্যক্রম আরও সুসংহত করার পাশাপাশি গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার প্রত্যাশা করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন জাতীয় ছাত্রশক্তি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দপ্তর সম্পাদক সরদার নাদিম মাহমুদ শুভ।
প্রতিনিধির নাম 





















