নোয়াখালীর সেনবাগের উত্তর মানিকপুর এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে উপজেলা বিএনপির সদস্যসচিব মো. হারুনুর রশিদ হারুন মারধরে গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার রাত ১০টার দিকে কানকিরহাট বাজারে এই হামলার ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন জানায়, উত্তর মানিকপুর ও বীরকোর্ট এলাকার মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ নিয়ে বিরোধ ও সংঘাতের সৃষ্টি হয়। এই ঘটনার মীমাংসার জন্য মঙ্গলবার রাতে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সালিসি বৈঠক থেকে ফেরার পথে বিএনপি নেতা হারুনের ওপর হামলা চালানো হয়।
হামলার পর স্থানীয়রা হারুনকে উদ্ধার করে প্রথমে সেনবাগ সরকারি হাসপাতালে নিয়ে যান। পরে তার অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকায় সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়।
সেনবাগ থানার ওসি আবদুর রহিম সরকার জানান, হামলার ঘটনার খবর পেয়েছেন এবং বিএনপি নেতা হারুনের অবস্থা গুরুতর। তিনি বলেন, ঘটনার ব্যাপারে থানায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি, তবে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধির নাম 


















