ঢাকা ০৮:১০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

সিরাজদিখানে হত্যা মামলার তিন আসামি গ্রেফতার পুলিশের প্রেস ব্রিফিং

সিরাজদিখানে চাঞ্চল্যকর আবুল হাশেম হত্যা মামলার তিন আসামিকে ঘটনার ২ দিনের মধ্যে গ্রেফতার করেছে পুলিশ।

এ বিষয়ে বুধবার বেলা ১১ টায় সিরাজদিখান থানায় ওসির কক্ষে প্রেস ব্রিফিং করেন সহকারি পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান রিফাত। এ সময় সাথে ছিলেন থানার ওসি মো. মুজাহিদুল ইসলাম।
ব্রিফিংয়ে সহকারি পুলিশ সুপার বলেন, এটি নির্বাচনি সহিংসতা বা কোন রাজনৈতিক ঘটনা নয়। এটা আধিপত্য নিয়ে উপজেলার রামকৃষ্ণদি গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হত্যাকান্ডটি ঘটে। নিহত আবুল হাশেম (৪৫) সে উপজেলার চর কুন্দলিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে ও বাসাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলামের ব্যাক্তগত গাড়ি চালক ছিলো। ৩ মে সোমবার বিকাল সাড় ৩ টার দিকে লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদি গ্রামে পাকা রাস্তার উপরে রামদা, টেটা-বল্লম দিয়ে কুপিয়ে তাকে খুন করা হয়। এর আগে ক্রিকেট খেলা নিয়ে ঐ এলাকায় দুই গ্রাম বাসীর মধ্যে মারামারির ঘটনা ঘটেছিল তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ গিয়ে নিযন্ত্রণে আনে। খুনের ঘটনায় চাঞ্চল্যকর আরো তথ্য আমরা পেয়েছি, তদন্তের স্বার্থে তা এখন প্রকাশ করা হচ্ছে না। ফলোআপ হিসেবে এ প্রেস ব্রিফিং করা হলো। খুব শীগ্রই আমরা প্রধান আসামিসহ বাকিদের গ্রেফতার করতে সক্ষম হবো। নিহতের স্ত্রী সখিনা বেগম ৪ মে বাদী হয়ে সিরাজদিখান থানায় হত্যা মামলা করেন, পাশাপাশি আমাদের তদন্ত চলমান ও আসামীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃত এজাহারনামীয় ৫নং আসামী নাছির খান (৩৫), পিতা-আয়নাল খান, ১৩নং আসামী ইকবাল খান (৩৮), পিতা-পিয়ারুল খান @ পারুল এবং ১৫নং আসামী মোঃ নাইম @ বাপ্পি (১৮), পিতা-নাজমুল শেখ, সর্ব সাং-রামকৃষ্ণদি, থানা-সিরাজদিখান তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হই। তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানে হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

সিরাজদিখানে হত্যা মামলার তিন আসামি গ্রেফতার পুলিশের প্রেস ব্রিফিং

আপডেট সময় : ১০:২৮:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪