ঢাকা ০৯:০০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

২৭ বছর পলাতক, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী পটুয়াখালীতে গ্রেফতার করেছে র‌্যাব-৮

দীর্ঘ ২৭ বছর পলাতক থাকার পর হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী পটুয়াখালী থেকে গ্রেফতার করে র‌্যাব-৮।

র‌্যাব-৮, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল সোমবার (১৩মে) বিকেলে পটুয়াখালী’র প্রত্যন্ত দ্বীপ রাঙ্গাবালীর বড় বাইশদা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। দীর্ঘ ২৭ বছর ধরে আত্মগোপনে ছিল আনোয়ার হোসেন খাঁন। তার বাড়ি বরিশাল বাকেরগঞ্জ কৃষ্ণকাটি। উল্লেখ্য, ১৯৯৭ সালের অক্টোবর মাসে আসামী তার প্রতিবেশী আসমান খাঁনকে দা দিয়ে কোপিয়ে মৃত্যু নিশ্চিত করে। তারপর থেকেই আসামী আত্মগোপনে ছিল। পরবর্তীতে ২০০১ সালে ঘটনার সাথে সম্পৃক্ততা থাকার অভিযোগ প্রমাণিত হলে আদালত বাংলাদেশ দণ্ডবিধি ৩০২ ধারায় পলাতক অবস্থায় আসামীর বিরুদ্ধে যাবজ্জীবন সাজাসহ ৫ হাজার টাকা, অনাদায়ে আরও ০১ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। আদালতের রায় ঘোষণার পর থেকে ২৩ বছর অতিক্রান্ত হলেও আসামী বিভিন্ন স্থানে কৌশলে আত্মগোপনে থাকা অবস্থায় দিব্যি সংসার করে আসছিল। আসামীকে পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ এর নিমিত্তে বরিশাল বাকেরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

২৭ বছর পলাতক, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী পটুয়াখালীতে গ্রেফতার করেছে র‌্যাব-৮

আপডেট সময় : ০৬:৩৩:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪