ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

সলঙ্গায় হাত-পা বাধা অরুনা খাতুন নামের এক নারীর মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের সলঙ্গায় হাত-পা বাধা অরুনা খাতুন (৩৬) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে থানার ভরমোহনী গ্রামের ধান খেত থেকে মরদেহটি উদ্ধার কর হয়। 

নিহত অরুনা ভরমোহনী গ্রামের আলাউদ্দিনের তালাকপ্রাপ্ত স্ত্রী। তার বাবার বাড়িও একই গ্রামে। তিনি মৃত গোলবার হোসেনের মেয়ে। তালাকের পর থেকে বাবার বাড়িতেই থাকতেন তিনি।

সলঙ্গা থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক নাজমা খাতুন বলেন, ৮ বছর আগে স্বামীর সঙ্গে অরুনার বিচ্ছেদ হয়। ঘটনার রাতে
সাবেক স্বামী আলাউদ্দিন আবারও বিয়ে করার কথা বলে কল করে অরুনাকে ভরমোহনী গ্রামের মাঠে ডেকে নেন। পুলিশের ধারণা, আলাউদ্দিন নিজে অথবা তার লোকজন দিয়ে অরুনাকে হত্যার পর ধান খেতে মরদেহ ফেলে রাখে।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক বলেন, পুলিশ অরুনার বাবার বাড়ির লোকজনের সঙ্গে কথা বলে প্রকৃত খুনি শনাক্তের প্রচেষ্টা করছে। সাবেক স্বামী আলাউদ্দিন পালিয়ে গেছেন। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

সলঙ্গায় হাত-পা বাধা অরুনা খাতুন নামের এক নারীর মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৩:৩৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪