ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

শরীরে লুকিয়ে স্বর্ণ পাচার করতে গিয়ে ধরা দক্ষিণী অভিনেত্রী

দুবাই থেকে স্বর্ণ পাচার করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছেন দক্ষিণী অভিনেত্রী রানিয়া রাও। শরীরের বিভিন্ন অংশে এবং পোশাকের মধ্যে লুকিয়ে ১৪.৮ কেজি স্বর্ণ নিয়ে দুবাই থেকে ভারতে ফেরেন তিনি।

সোমবার (৩ মার্চ) রাতে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে রানিয়া রাওকে।

আগে থেকেই পুলিশের সন্দেহ তালিকায় ছিলেন এই অভিনেত্রী। জানা যায়, ১৫ দিনের মধ্যে ৪ বার দুবাই ভ্রমণ করেন এই অভিনেত্রী। আর তাতেই গোয়েন্দাদের সন্দেহের তালিকায় পড়ে যান তিনি।

অভিনেত্রীর স্বামীও তার সঙ্গে দুবাইয়ে যেতেন, কিন্তু দুবাইয়ে অভিনেত্রী পরিবারের কোনও সদস্য নেই, সেখানে তার ব্যবসাও নেই, তাহলে কেন বারবার তিনি দুবাই যাচ্ছেন তাও আবার এত কম সময়ে? এখানেই শুরু হয় সন্দেহ।

ভারতে নামার পর তিনি নিজেকে কর্নাটকের পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তার মেয়ে বলে দাবি জানিয়েছিলেন। শুধু তাই নয়, দুবাই থেকে ভারতে আসার সময় বিমানবন্দরে কাস্টমস চেক এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন তিনি।

রানিয়া ২০১৪ সালে সুদীপ পরিচালিত কন্নড় সিনেমা ‘মানিক্য’ – এর হাত ধরে চলচ্চিত্র জগতে পদার্পণ করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

শরীরে লুকিয়ে স্বর্ণ পাচার করতে গিয়ে ধরা দক্ষিণী অভিনেত্রী

আপডেট সময় : ০৮:০৬:৪২ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫