ঢাকা ০২:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

বিএনপিতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন মেঘনা আলম

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১১০ বার পড়া হয়েছে

মডেল, অভিনেত্রী ও রাজনীতিবিদ মেঘনা আলম বিএনপিতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি দাবি করেছেন, বিএনপির মনোনয়ন নিয়ে কোথাও তদবির করেননি এবং এ বিষয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিজেই ভয়েস বার্তা পাঠিয়েছিলেন।

আজ বুধবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে মেঘনা আলম বলেন, ‘বিএনপির নমিনেশন নিয়ে কোথাও তদবির করিনি, যোগ দেয়াই ইচ্ছা ছিল। নিজেই প্রধানমন্ত্রীকে ভয়েস মেসেজ দিয়েছি, আমাকে চুজ করেন না, শুধু গাইড করুন। ৫০০-১০০০ মানুষ আমার জন্য দলের হয়ে কাজ করতে রাজি।’

তিনি আরও দাবি করেন, মৎস্যজীবী প্রান্তিক মানুষের সংগঠনকে পুনরুজ্জীবিত করেছেন এবং প্রস্তাবিত কমিটিতে দলের সাবেক মহাসচিব তার নাম স্বাক্ষর করেছেন।

মেঘনা আলম ২০২৩-২৪ সালের কোনো কাগজপত্র দেখে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, তিনি বিএনপির সমর্থক ছিলেন, আছেন এবং থাকবেন। তবে দলের সঙ্গে যুক্ত থাকার পরিচয় ব্যবহার করে যারা বিএনপির সমালোচনা করেন, তাদের নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

নারীদের নিরাপত্তা ও পারস্পরিক সহযোগিতার বিষয়েও নিজের অবস্থান তুলে ধরেন মেঘনা। তিনি বলেন, নতুন বাংলাদেশে বিএনপির সব নারীকে নিরাপদ রাখতে হবে এবং একে অপরের প্রতি হিংসা করা যাবে না। নারী নির্যাতনের ঘটনায় ভুক্তভোগীকেই দায়ী করার প্রবণতার সমালোচনা করেন তিনি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী

বিএনপিতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন মেঘনা আলম

আপডেট সময় : ০৭:৩৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬