ঢাকা ০৬:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রী স্বর্ণপদক থেকে বাদ পড়ার অভিযোগ ইবি শিক্ষার্থীর ১৯৩ কোটি টাকায় জন্মনিয়ন্ত্রণের খাওয়ার বড়ি কিনবে সরকার শেখ হাসিনার জন্মদিন পালন করায় শিক্ষার্থী আটক কুষ্টিয়া সীমান্তে মাদক কারবার নিয়ে সংঘর্ষ, নিহত ১ তারেক রহমানের নির্দেশনায় যুবদল নেতাকর্মীদের পাশে দাঁড়াচ্ছে প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন আওয়ামী লীগ নেতা হিরো ওমরাহ যাত্রীদের জমজমের পানি সরবরাহে বিলম্ব, দুই কর্মকর্তা বরখাস্ত রামপুরায় শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আলামিন অস্ত্রসহ গ্রেপ্তার মিয়ানমারে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা আহত, বাংলাদেশে চিকিৎসা চলছে ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্যে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর

বাংলাদেশ বিমানে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৯:৩১ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হওয়া দুই কালজয়ী চলচ্চিত্র ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ আর দেখানো হবে না। সম্প্রতি বিমান কর্তৃপক্ষ সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে এই সিদ্ধান্তের কথা জানায়।

দুইটি জনপ্রিয় ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রের প্রদর্শনী বন্ধ হওয়ায় স্যোশাল মিডিয়ায় বিভিন্ন প্রশ্ন উঠেছে। চলচ্চিত্রের পরিচালক তানভীর মোকাম্মেলও বিষয়টি নিয়ে ফেসবুকে একাধিক পোস্ট শেয়ার করেছেন।

‘লালসালু’ চলচ্চিত্রটি ২০০১ সালে মুক্তি পায় এবং এটি সৈয়দ ওয়ালীউল্লাহর বিখ্যাত উপন্যাস অবলম্বনে নির্মিত। এতে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, আলী যাকের, তৌকির আহমেদ, মেহবুবা মাহনূর চাঁদনী, আমিরুল হক চৌধুরী, চিত্রলেখা গুহ, রওশন জামিল ও মুনিরা ইউসুফ মেমীসহ আরও অনেক খ্যাতনামা অভিনেতা-অভিনেত্রী।

অন্যদিকে, ‘চিত্রা নদীর পারে’ ১৯৯৯ সালে মুক্তি পায় এবং এতে অভিনয় করেছেন নাট্যজন মমতাজউদ্দীন আহমেদ, আফসানা মিমি, তৌকীর আহমেদ, রওশন জামিল ও সুমিতা দেবী। চলচ্চিত্রটি ১৯৪৭ সালের দেশভাগ ও তৎকালীন আবহ নিয়ে নির্মিত।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক থেকে বাদ পড়ার অভিযোগ ইবি শিক্ষার্থীর

বাংলাদেশ বিমানে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ

আপডেট সময় : ১০:৩৯:৩১ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬