ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন দেশে আসেন : তথ্য প্রতিমন্ত্রী অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না: তথ্য প্রতিমন্ত্রী ‘ছাত্রদল না থাকলে জামায়াত-শিবিরকে আবার গুপ্ত বানিয়ে দেবে ছাত্রলীগ’ রোহিঙ্গা ক্যাম্পে অসামান্য অবদানের স্বীকৃতি, BPM পেলেন এসআই মোঃ আজিজুর রহমান তিতাস গ্যাসক্ষেত্রে নতুন তিনটি কূপ খনন, জাতীয় গ্রিডে যুক্ত হবে ৪৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ক্যাটরিনা কাইফের চেহারা নিয়ে মন্তব্য, পাকিস্তানি অভিনেতার প্রতিবাদ সাজেকে উসকানিমূলক স্লোগান দেওয়ার অভিযোগে ৬ পর্যটক আটক রুমিন ফারহানা: ‘যেকোনো নাগরিক যেকোনো সময় দেশ ছাড়তে পারে আবার ঢুকতেও পারে’ সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ২০, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন ছাত্র মজলিসের ১৩ দফা শিক্ষা দাবি উত্থাপন

ক্যাটরিনা কাইফের চেহারা নিয়ে মন্তব্য, পাকিস্তানি অভিনেতার প্রতিবাদ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৩:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

ক্যাটরিনা কাইফকে সম্প্রতি প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা গেছে ছেলে ভিয়ানের জন্মের পর। তিনি স্বামী ভিকি কৌশলের সঙ্গে মুকেশ আম্বানির বাড়িতে আয়োজিত এক ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন। সেখানে ক্যামেরার সামনে পোজও দেন ক্যাটরিনা। অনুষ্ঠান থেকে ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তার চেহারা ও শারীরিক গঠন নিয়ে আলোচনা শুরু হয়।

অনেকে ক্যাটরিনার শরীর নিয়ে তির্যক মন্তব্য করেছেন এবং তার চেহারার পরিবর্তন নিয়ে ভিডিও বানিয়েছেন। কিছু মন্তব্যে বলা হয়েছে, ‘ক্যাটরিনার সময় শেষ।’ এছাড়া ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে তার বর্তমান চেহারার তুলনাও করা হয়েছে। এসব মন্তব্যের মধ্যে অনেকটাই কুরুচিকর ছিল।

ক্যাটরিনার পাশে দাঁড়িয়েছেন তার ভক্তদের একটি বড় অংশ। তার চেহারা ও শরীর নিয়ে নেতিবাচক মন্তব্যের সমালোচনা করেছেন কয়েকজন তারকাও। পাকিস্তানি অভিনেতা ও সংগীতশিল্পী আলী জাফর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে নারীর শরীর নিয়ে এভাবে মন্তব্য করার বিরুদ্ধে প্রতিবাদ জানান।

আলী জাফর বলেন, ‘পুরুষ হিসেবে আমাদের কি কোনো মানসিক সমস্যা রয়েছে? নারীর শরীরকে আকর্ষণীয় মনে না করার অধিকার আমাদের নেই। কাউকে এভাবে দেখা ঠিক নয়। প্রত্যেকেই নিজের সমস্যার সঙ্গে লড়াই করছেন, তাই আমাদের আরও সংবেদনশীল ও সহানুভূতিশীল হওয়া উচিত।’

তিনি শুধু নারীদের নয়, পুরুষদের জন্য সমাজের তৈরি সৌন্দর্যের মাপকাঠি নিয়েও প্রশ্ন তুলেছেন। আলী বলেন, ‘এমন প্রত্যাশা করা বাস্তবসম্মত নয় যে, সব পুরুষের সিক্স-প্যাক অ্যাবস ও সুঠাম শরীর থাকবে। অন্যের সমালোচনা স্বাস্থ্যকর মানসিকতার পরিচয় নয়। কেউই নিখুঁত নন।’

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন দেশে আসেন : তথ্য প্রতিমন্ত্রী

ক্যাটরিনা কাইফের চেহারা নিয়ে মন্তব্য, পাকিস্তানি অভিনেতার প্রতিবাদ

আপডেট সময় : ০৮:৪৩:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬