ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

কাজের বিনিময়ে আপত্তিকর প্রস্তাব দেয়া লোকেরা ধর্ষণের বিচার চাইছে : স্বাগতা

  • NUSRAT JAHAN
  • আপডেট সময় : ০৫:৫৭:০৫ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে উত্তাল সারাদেশ। বিশেষ করে মাগুরার সেই শিশুটির মৃত্যুর পর ধর্ষণের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড করার জোর দাবি উঠেছে। বর্তমান পরিস্থিতি নিয়ে নিজেদের উদ্বেগের কথা জানিয়েছেন বিনোদন জগতের তারকারাও। তাদের মধ্যে একজন অভিনেত্রী জিনাত শানু স্বাগতা।

ধর্ষণ প্রসঙ্গে বলতে গিয়ে স্বাগতা নিজের ভেরিফায়েড ফেসব অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তার জীবনের বাস্তবতার কথা তুলে ধরেন।

পোস্টে স্বাগতা লিখেছেন, ‘আমার নিউজফিডে প্রচুর পুরুষকে দেখছি ধর্ষকের বিরুদ্ধে জোর প্রতিবাদ জানিয়েছে। কিন্তু এর মধ্যে অনেকেই আমাকে কাজের বিনিময়ে শোয়ার শর্ত জুড়ে দিয়েছে। রাজি হইনি বলে চিরতরে কাজের সুযোগও বন্ধ করে দিয়েছে। প্রশ্ন হচ্ছে তারাও কি ধর্ষক নয়?’

অভিনেত্রীর সেই পোস্টের কমেন্ট বক্সে একজন লিখেছেন, ‘তারা তোমার অনুমতি চেয়েছে, জোর জবরদস্তি করেনি, ইচ্ছার বিরুদ্ধে। তোমার যেমন ‘না’ বলার স্বাধীনতা আছে, তাদেরও তেমন কাজে ‘না’ নেয়ার স্বাধীনতা আছে।’

উত্তরে স্বাগতা লিখেছেন, ‘এটা হলো সিন্ডিকেট করে কাজ বন্ধ করা, যেন আমি বাধ্য হই ইয়েস বলতে। টেকনিকালি ধর্ষণ, যদি কাজ করতেই হয় তাহলে রাজি হতেই হবে।’

তবে কারা কাজের বিনিময়ে আপত্তিকর প্রস্তাব দিয়েছেন, এ বিষয়ে কিছু জানাননি এই অভিনেত্রী।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

কাজের বিনিময়ে আপত্তিকর প্রস্তাব দেয়া লোকেরা ধর্ষণের বিচার চাইছে : স্বাগতা

আপডেট সময় : ০৫:৫৭:০৫ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫