ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

‘পাঠান টু’তে খলনায়ক চরিত্রে আল্লু অর্জুন?

‘পাঠান’ ছবি দিয়ে বলিউডে নিজের রাজত্ব পুনরুদ্ধার করেছিলেন বলিউড কিং শাহরুখ খান। বলিউডের ইতিহাসে সেটি ছিল অন্যতম সর্বোচ্চ আয়কারী হিন্দি ছবি। সেই সিনেমার সিক্যুয়েলে যদি থাকে দক্ষিণী নায়ক আল্লু অর্জুন, তাহলে ভক্তদের জন্য সেটি হবে পোয়াবারো!

ভারতের বেশ কিছু গণমাধ্যম জানিয়েছে– বলিউড পাড়ায় এবং নেটিজেনদের মধ্যে জোর গুঞ্জন চলছে, ‘পাঠান টু’ সিনেমায় খল চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন ‘পুষ্পা’ তারকা।

বড় পর্দায় একসঙ্গে দুই সুপারস্টারকে দেখার জন্য দর্শকরা এমনিতেই মুখিয়ে থাকে। এই গুঞ্জন সত্যি হলে অর্থাৎ উত্তর ও দক্ষিণের দুই পাওয়ার হাউজের সম্মিলন ঘটলে সেটি ভক্তদের কাছে হবে সোনায় সোহাগা!

যদি এই গুঞ্জন সত্যি হয়, তাহলে শাহরুখ খান ও আল্লু অর্জুনকে প্রথমবারের মতো বড়পর্দায় দেখা যাবে। এর আগে কখনও স্ক্রিন শেয়ার করতে দেখা যায়নি দুজনকে।

যদিও ‘পাঠান টু’ ছবির নির্মাতা কিংবা অভিনেতাদের কেউই কোনো প্রতিক্রিয়া দেখাননি, তবে নেটিজেনরা নেট দুনিয়ায় তাদের উত্তেজনার পারদ চড়াতে ভুল করেননি।

একজন এক্স ব্যবহারকারী লিখেছেন– আমি জানি, পাঠান ২-এর খলনায়ক হচ্ছেন আল্লু অর্জুন। আমাকে সবাই গিফট পাঠান। আরেকজন পোস্ট করেছেন, জোর গুঞ্জন: পাঠান ২-এ ভিলেন হিসেবে আছেন আল্লু অর্জুন।

উল্লেখ্য, ‘পাঠান’ পরিচালনা করেছিলেন সিদ্ধার্থ আনন্দ। ভারতীয় বক্স অফিসে সিনেমাটির আয় ৫৪০ কোটি রুপি আর বিশ্বব্যাপী সিনেমাটি আয় করেছে ১০০ কোটি রুপির বেশি।

বলিউডের অন্দর মহলের খবর অনুযায়ী, সিদ্ধার্থ আনন্দকে বাদ দিয়ে যশরাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়াই ‘পাঠান টু’ পরিচালনা করবেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

‘পাঠান টু’তে খলনায়ক চরিত্রে আল্লু অর্জুন?

আপডেট সময় : ০৫:১৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫