ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

দেশে পৌঁছেছেন হামজা চৌধুরী

অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো। দেশের মাটিতে পা রাখলেন হামজা চৌধুরী। আর ক’দিন বাদেই বাংলাদেশকে যিনি প্রতিনিধিত্ব করবেন মাঠে, কয়েক হাজার মাইল দূর থেকে তার আগমনী বার্তা শোনার পর থেকেই অপেক্ষার প্রহর গুনছিল দেশের কোটি ফুটবল ভক্ত।

সোমবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১১টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে হামজাকে বহনকারী বিমানটি।

ইমিগ্রেশন সম্পন্ন করার পরপরই হামজাকে বরণ করে নেবেন বাফুফে কর্তারা। তাদের সাথে রয়েছেন হামজার বাবা মোরশেদ দেওয়ান চৌধুরী। এরপর, বিমানবন্দর থেকে ছাদখোলা জিপে হামজাকে নেয়া হবে হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাটে তার নিজ গ্রামে।

এই মুহূর্তে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে আলোচিত নাম হামজা দেওয়ান চৌধুরী। কিছুদিন আগেই বাংলাদেশের জার্সিতে খেলা নিশ্চিত হয়েছে ইংলিশ ফুটবলের এই ডিফেন্সিভ মিডফিল্ডারের। অবশেষে অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচেই লাল-সবুজের জার্সিতে হামজাকে প্রথমবার দেখার অপেক্ষায় ক্রীড়াপ্রেমীরা।

উল্লেখ্য, বাংলাদেশের ফুটবলে এর আগেও বড় তারকা এসেছেন বিদেশ থেকে। জামাল ভূঁইয়াকে দিয়ে যে যাত্রার শুরু, তার সর্বশেষ সংস্করণ হামজা। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটিতে খেলা হামজা বর্তমানে ধারে খেলছেন চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ড ইউনাইটেডে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

দেশে পৌঁছেছেন হামজা চৌধুরী

আপডেট সময় : ০৫:০৩:২০ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫