ঢাকা ০৫:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

সাভারে স্বর্ণের ব্যাগ লুট, ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

  • meghla
  • আপডেট সময় : ১০:৩৬:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

সাভারে স্বর্ণ ব্যবসায়ী দিলীপ দাসকে (৪৭) কুপিয়ে আহত করে স্বর্ণের ব্যাগ লুট করেছে সশস্ত্র দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর মারা গেছেন ব্যবসায়ী দিলীপ দাস।

রবিবার রাত সাড়ে ৮টার দিকে নয়ারহাট বাজারে স্বর্ণপট্টিতে এ ঘটনা ঘটে। দিলীপ দাস স্বর্ণপট্টির দিলীপ স্বর্ণালয়ের মালিক।

প্রত্যাক্ষদর্শীরা বলেন, রাত নয়টার দিকে একটি সাদা রঙের প্রাইভেটকারে করে তিনজন জন অস্ত্রধারী স্বর্ণপট্টিতে ঢুকে ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এসময় তারা দিলীপ স্বর্ণালয়ের সামনে যায়। দিলীপ স্বর্ণালয়ের মালিক ওই সময় দোকান বন্ধ করছিলেন। অস্ত্রধারীরা তখন দিলীপ দাসকে এলোপাতাড়ি কুপিয়ে তার হাতে থাকা স্বর্ণের ব্যাগটি ছিনিয়ে নিয়ে ককটেল ফাটাতে ফাটাতে পালায়। গুরুতর আহত অবস্থায় তাকে এনাম মেডিকেলে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

নিহত দিলীপ দাসের স্ত্রী সরস্বতী দাস বলেন, অস্ত্রধারীরা আমার স্বামীকে এলোপাতাড়ি কুপিয়ে তার হাতে থাকা ব্যাগে ২০-২৫ ভরি স্বর্ণ লুট করে ককটেল ফাটাতে ফাটাতে চলে যায়। হুঁশহীন অবস্থায় হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মেরাজুর রায়হান  বলেন, বুক, মুখসহ শরীরের বিভিন্ন জায়গায় মারাত্মক কোপানো অবস্থায় দিলীপকে হাসপাতালে আনা হয়। আমরা চিকিৎসা শুরু করেছিলাম কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা যান।

বিষয়টি জানতে চাইলে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন  বলেন, আহত স্বর্ণ ব্যাবসায়ীকে হাসপাতালে নেয়া হলে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আমরা ঘটনাস্থলে আছি। বিষয়টি তদন্ত করছি। কুপিয়ে হত্যা করে স্বর্ণের ব্যাগ লুট করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

সাভারে স্বর্ণের ব্যাগ লুট, ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ১০:৩৬:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫