ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু

ফেনীতে যুবলীগ নেতা নেজাম উদ্দিন গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২১:৫০ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

ফেনীতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ব্যানারে ঝটিকা মিছিলের নেতৃত্ব দেওয়ার অভিযোগে যুবলীগের সাধারণ সম্পাদক নেজাম উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, নেজাম উদ্দিন ফেনী শহরের অদূরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফতেহপুর ও মহিপালের বিসিক এলাকায় পরিচালিত চোরাগোপ্তা ও ঝটিকা মিছিলের নেতৃত্বে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত নেজাম বালিগাঁও ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ড সদস্য এবং ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেবুর নাহার বকুলের স্বামী। স্থানীয়দের অভিযোগ, ওই দম্পতির ক্ষমতার দাপট ও অন্যায্য আচরণে এলাকার সাধারণ মানুষ অতিষ্ঠ ছিলেন।

ফেনী মডেল থানার এএসআই আকতারুজ্জামান মিলন জানান, নেজাম উদ্দিনের বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম কালবেলাকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে মিছিল বের করার অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া, গত আগস্টে মহিপালে ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যাকাণ্ডের সঙ্গেও তার সম্পৃক্ততার প্রাথমিক অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক আদালতে সোপর্দ করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ

ফেনীতে যুবলীগ নেতা নেজাম উদ্দিন গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:২১:৫০ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬