ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু

টেকনাফে যুবককে ‘বন্ধক’ রেখে ইয়াবা সংগ্রহের অভিযোগ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৭:৩০ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

মাদারীপুরের ডাসার থেকে সাব্বির হাওলাদার (২৫) নামে এক যুবককে কক্সবাজারের টেকনাফে নিয়ে ইয়াবা ব্যবসায়ীদের কাছে ‘বন্ধক’ রেখে তিন লাখ টাকা মূল্যের ইয়াবা সংগ্রহের অভিযোগ উঠেছে আসাদ বেপারীর বিরুদ্ধে।

অভিযুক্ত আসাদ বেপারী ডাসার উপজেলার দক্ষিণ মাইজপাড়া গ্রামের নোয়াবালী বেপারীর ছেলে। সাব্বিরের পরিবার অভিযোগ করেছে যে, ইয়াবার টাকা পরিশোধ না হওয়ায় তাকে টেকনাফে আটকে রাখা হয়েছে এবং প্রায় এক মাস ধরে তার সঙ্গে স্বাভাবিক যোগাযোগ নেই।

বুধবার (২ সেপ্টেম্বর) দক্ষিণ মাইজপাড়া গ্রামে এই ঘটনা জানাজানি হলে স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়। সাব্বির এইচএসসি পাস করে চাকরির সন্ধানে ছিলেন এবং আসাদ তাকে চাকরি দেওয়ার কথা বলে টেকনাফে নিয়ে যান। সেখানে সাব্বিরকে রেখে আসাদ ইয়াবা সংগ্রহ করে ফিরে আসেন বলে পরিবারের দাবি।

সাব্বিরের মা রাবেয়া বেগম বলেন, ‘চাকরি দেওয়ার কথা বলে আমার ছেলেকে নিয়ে যায় আসাদ বেপারী। এক মাসে তার সঙ্গে একবার কথা হয়েছে, কিন্তু এখন কোনো যোগাযোগ নেই। আমি আমার ছেলেকে ফিরে পেতে চাই।’

স্থানীয়দের অভিযোগ, আসাদ বেপারী কিছুদিন লিবিয়ায় ছিলেন এবং দেশে ফিরে তিনি মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন। ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান মাহমুদ জানিয়েছেন, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ

টেকনাফে যুবককে ‘বন্ধক’ রেখে ইয়াবা সংগ্রহের অভিযোগ

আপডেট সময় : ০৪:৫৭:৩০ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬