ঢাকা ০৫:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

রাজধানীর গেন্ডারিয়ায় ছুরিকাঘাতে তরুণ খুন

  • meghla
  • আপডেট সময় : ১১:৪৭:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

রাজধানীর গেন্ডারিয়ায় ছুরিকাঘাতে এক তরুণ খুন হয়েছেন। তাঁর নাম মো. সিয়াম শেখ (২০)। তিনি ইসলামপুরের একটি কাপড়ের দোকানের কর্মচারী ছিলেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গেন্ডারিয়ার ঢালকানগর শহীদ চেয়ারম্যানের বাড়ির সামনে একটি রিকশা গ্যারেজে এ খুনের ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় সিয়ামকে রাত পৌনে ১০টার দিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক প্রথম আলোকে বলেন, মৃতদেহটি মর্গে রাখা হয়েছে। বিষয়টি নিয়ে থানা-পুলিশ কাজ করছে।

ঢাকা মেডিকেলে সিয়াম শেখকে নিয়ে এসেছিলেন তাঁর মামাতো ভাই মো. সেলিম ও ভাগনে মো. সালমান। তাঁরা বলেন, সন্ধ্যায় ইফতারের পর বাসা থেকে বের হয়েছিলেন সিয়াম। ঢালকানগর এলাকায় স্থানীয় তাসিন ও তাঁর আপন ভাই সোয়াদসহ ১৫-২০ জন গ্যারেজের ভেতরে নিয়ে সিয়ামের পিঠে, মাথায় ও পেটে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে গুরুতর আহত অবস্থায় ফেলে চলে যান।

হাসপাতালে নিয়ে আসা এই ব্যক্তিরা সিয়াম শেখের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন।

মো. সালমান বলেন, তাসিন ও সোয়াদ এলাকায় ছাত্রলীগের নেতা হিসেবে পরিচিত। ৩-৪ দিন আগে একটি বিষয় নিয়ে তাঁদের সঙ্গে সিয়াম শেখের তর্ক-বিতর্ক ও ঝগড়া হয়। তাঁরা সবাই কিশোর গ্যাংয়ের সদস্য। পূর্বশত্রুতার জেরে তাঁরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন।

সিয়াম শেখের স্বজনেরা জানান, সিয়াম মাদারীপুর জেলার রাজৈর উপজেলার শ্রীকৃষ্ণদি কবিরাজপুর গ্রামের টংদোকানি মো. ইয়াকুব আলী শেখের ছেলে। বর্তমানে গেন্ডারিয়া সাধনা গলি এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। বাবা–মায়ের একমাত্র সন্তান ছিলেন সিয়াম। এক বছর আগে তিনি বিয়ে করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

রাজধানীর গেন্ডারিয়ায় ছুরিকাঘাতে তরুণ খুন

আপডেট সময় : ১১:৪৭:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫