ঢাকা ১০:২৪ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান

আসলেই কী রেখার জন্য আজও অবিবাহিত সালমান?

  • MEGHLA
  • আপডেট সময় : ১১:৫১:২৫ পূর্বাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

৬০ ছুঁতে আর বেশি দেরি নেই। তবু আজও বিয়ে করেননি সালমান খান। জীবনের এতগুলো বসন্ত পার করে দিয়েছেন। জীবনে এসেছে বহু প্রেম। তবু বিয়ের পিঁড়ি অবধি পৌঁছায়নি কোনো সম্পর্ক। কিন্তু কেন? এই প্রশ্নেই যখন তোলপাড় বলিউড, তখনই বেফাঁস সালমান! বলে দিলেন, এক বলিউড নায়িকার জন্যই নাকি বিয়ে করেননি তিনি। কে তিনি? দীর্ঘ দিনের প্রেমিকা ঐশ্বরিয়া রাই বচ্চন, ক্যাটরিনা কাইফ নাকি অন্য কেউ?

জানিয়ে রাখা যাক, ঐশ্বরিয়া-ক্যাটরিনা কেউই নন, সালমান নাকি বিয়ে করেননি রেখার জন্য! নিজের মুখে এমনটা জানিয়েছেন তিনি। সালমানের কথায়, তখন তিনি সদ্য টিনএজ। রেখা একজায়গায় যোগা শেখাতেন। রেখার প্রতি এতটাই অনুরাগ জন্মায় তার যে, আর দেরি না করে ওই ক্লাসে ভর্তি হয়ে যান সালমান।

সালমান বলেন, যোগাভ্যাসের ইচ্ছে ছিল না আমার। কিন্তু রেখাজি ছিলেন বলেই ভর্তি হয়ে যাই।

রেখাও কম যান না, সালমানের গোপন অনুরাগের কথা জানতে পেরে তিনি বলেন, সালমানের তখন ৭-৮ বছর। বাইসাইকেল করে আমার ফলো করতো ও। এমনকি বাড়িতে গিয়ে সবাইকে বলে দেয়, বড় হলে ও নাকি আমাকে বিয়ে করবে।

এরপরেই বোমা ফাটান সালমান। তার কথায়, এই জন্যই বোধহয় আমার বিয়েটা হলো না। রেখাও কি চুপ থাকার পাত্রী? সবাইকে চুপ করিয়ে তার জবাব, মনে হয়, আমারও এই কারণেই বিয়েটা হয়নি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন

আসলেই কী রেখার জন্য আজও অবিবাহিত সালমান?

আপডেট সময় : ১১:৫১:২৫ পূর্বাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫