ঢাকা ১০:২৪ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান

মেহজাবীনের বিয়ের ছবি প্রকাশ

  • MEGHLA
  • আপডেট সময় : ০৫:২২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

অবশেষে দীর্ঘদিনের প্রেমিক আদনান আল রাজীবের সঙ্গে পরিণয় হলো জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর। জানা গেছে, ভালোবাসা দিবসে প্রযোজক আদনান আল রাজীবকে বিয়ে করেছেন অভিনেত্রী। বিয়ের দেড় সপ্তাহ পর আজ ছবি প্রকাশ করলেন তিনি।

আজ দুপুরে নিজের ফেসবুক পেজে পাঁচটি ছবি প্রকাশ করেছেন মেহজাবীন। তিনি সেখানে লিখেছেন, ‘৯ এপ্রিল, ২০১২- একটি  বাঁকা দাঁত এবং সুন্দর হাসিওয়ালা ছেলে আমার সঙ্গে দেখা করতে এলো। আমি  যখন একটি শুটিং হাউসের বারান্দায় দাঁড়িয়ে ছিলাম, তখন সে রাস্তা থেকে আমার দিকে হাত নাড়লো। আমরা মাত্র ১৫ মিনিট কথা বলেছিলাম, করমর্দন করেছিলাম এবং সে চলে যাওয়ার সময় আমি অনুভব করলাম, আমার হৃদয়ের একটি অংশ তার সঙ্গে চলে গেছে। আমি মুহূর্তেই বুঝতে পেরেছিলাম, এটা ছিল অনিবার্য।’

মেহজাবীন আরও লিখেছেন, ‘১৩ বছর পর আমরা এখানে। একসঙ্গে বেড়ে উঠছি, জীবনের প্রতিটি উদযাপন একসঙ্গে করছি এবং প্রতিটি খারাপ সময় অতিক্রম করছি। কথিত আছে, সাত বছরের বন্ধুত্ব জীবনকাল স্থায়ী হয়। কিন্তু আমরা প্রায় দ্বিগুণ সময় পার করে এসেছি। ১৪ ফেব্রুয়ারি আমরা আমাদের বন্ধন সারাজীবনের জন্য সিলমোহর দিয়েছিলাম। এই যাত্রায় হাতে হাত রেখে হাঁটার প্রতিশ্রুতি দিয়েছিলাম। আদনান আল রাজীব, তোমাকে আমার জীবনের জন্য সেরা বন্ধু হিসেবে বেছে নিলাম।’

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন

মেহজাবীনের বিয়ের ছবি প্রকাশ

আপডেট সময় : ০৫:২২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫