ঢাকা ০২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু

নতুন বাংলাদেশ গড়তে সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান মির্জা ফখরুলের

নতুন বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘নতুন বাংলাদেশ নির্মাণে নতুনরা অবদান রাখলেও প্রবীনদের অবদানও ভুলে যাওয়া যাবে না।’

শনিবার প্রয়াত বিশিষ্ট সাংবাদিক মাহফুজ উল্লাহর মরণোত্তর সংবর্ধনা উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় এ কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, ‘গণতন্ত্রের জন্য সাংবাদিক মাহফুজ উল্লা লড়াই করেছেন। ২০১৪ সালের নির্বাচনের পর সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করতে সামনের সারিতে তার ভূমিকা ছিল। চব্বিশের গণঅভ্যুত্থানের ভিত্তি গড়তে ভূমিকা রেখেছিলেন তিনি।’

মির্জা ফখরুল বলেন, ‘আজকে আমরা সবাই আশাবাদী। ফ্যাসিবাদ আন্দোলনের মধ্য দিয়ে পালিয়ে গেছে। আজকে আমরা একটা আশার আলো দেখতে পেয়েছি। আমরা নতুন করে বাংলাদেশকে গড়ে তুলবো। এজন্য সবাইকে অনেক বেশি আন্তরিক হওয়া প্রয়োজন। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য দেশ তৈরি করার জন্য আমরা সবাই যেন কাজ করতে পারি।’

বিএনপি মহাসচিব বলেন, ‘ভবিষ্যত প্রজন্মের জন্য যাতে আমরা বাসযোগ্য একটি দেশ নির্মাণ করতে পারি সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকা থাকতে হবে।’ মির্জা ফখরুল বলেন, ‘দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে রাজনৈতিক দলগুলো, শেষ ছাত্র-জনতার লড়াইয়ে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে।’

স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন প্রয়াত মাহফুজ উল্লাহর বড় ভাই মাহবুব উল্লাহ, বিএনপি কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, আলোকচিত্রী শহিদুল আলম। এছাড়া আরও উপস্থিত ছিলেন মাহফুজ উল্লাহর স্ত্রী ও তিন সন্তান।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ

নতুন বাংলাদেশ গড়তে সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান মির্জা ফখরুলের

আপডেট সময় : ০৩:০৭:৫২ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫