ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

বাথরুমে মিলল ছাত্রলীগ নেতার ঝুলন্ত ম’র’দেহ 

পিরোজপুরের নাজিরপুরে বাথরুমের ভেতর থেকে রাজু শেখ (২৩) নামে এক ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১২ এপ্রিল) উপজেলার সেখমাটিয়া গ্রামের নিজবাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

রাজু শেখ উপজেলার সেখমাটিয়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও একই ইউনিয়নের সিদ্দিকুর রহমান শেখের ছেলে।

এ বিষয়ে রাজু শেখের বাবা সিদ্দিকুর রহমান গণমাধ্যমকে বলেন, রাজু আত্মহত্যা করতে পারে না। রাজু পরিবারের সঙ্গে ঈদ পালন করেছে। কুপিয়ে জখমের মামলার আসামিরা রাজুকে মারার হুমকি দিয়ে আসছিল।

রাজু শেখের চাচাতো ভাই আল আমিন জানান, প্রতিদিন ফজরের নামাজ পড়তে মসজিদে যেতেন রাজু। শুক্রবারও নামাজের জন্য বাড়ি থেকে বের হন তিনি। নামাজ শেষে আর ঘরে ফেরেনি আসেননি। পরে পরিবারের লোকজন রাজুকে খোঁজাখুঁজির একপর্যায়ে সকাল ১০টায় বাড়ির কাছের বাথরুমে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়।

তবে রাজু শেখের মৃত্যুকে স্বাভাবিক নয় বলে দাবি করেছেন নাজিরপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম তাপস।

এই ছাত্রলীগ নেতা বলেন, গত ১৪ ফেব্রুয়ারি বিকেলে জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত স্বতন্ত্র প্রার্থী এ কে এম এ আউয়ালের সমর্থক হাফিজ শেখের নেতৃত্বে রাজু শেখের ওপর হামলা হয়। সে সময় তাকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। এ ঘটনায় ৫ জনের নামে মামলা করেছিল রাজু। সম্প্রতি ওই মামলার আসামি আব্দুর রব ও লুৎফর রহমান কারাগার থেকে বের হয়েছেন। তারা এলাকায় গিয়ে রাজু শেখকে হত্যার হুমকিও দিয়েছিলেন।

এ দিকে নাজিরপুর থানার ওসি মো. শাহ আলম হাওলাদার বলেন, এ ঘটনায় রাজু শেখের বাবা সিদ্দিকুর রহমান শেখ বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা করেছেন।ময়নাতদন্তের পরে তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

বাথরুমে মিলল ছাত্রলীগ নেতার ঝুলন্ত ম’র’দেহ 

আপডেট সময় : ১০:০৮:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০২৪