ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় পুতনিকে ধর্ষণের অভিযোগে দাদাকে গ্রেফতার করেছে পুলিশ

গত বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাতে শিশুটির বাবা বাদী হয়ে মামলা করার পরপরই তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হরিণাকুণ্ডু থানার ওসি জিয়াউর রহমান।

গ্রেফতারকৃত ওই দাদার নাম আতিয়ার রহমান (৬৮)। তার বাড়ি হরিণাকুণ্ডু উপজেলার চটকাবাড়িয়া গ্রামে। ভুক্তভোগী ওই পুতনির বয়স মাত্র ৫ বছর। অভিযুক্ত ব্যক্তি শিশুটির দাদার ভাই।

শিশুটির বাবা বলেন, ঈদের দিন দুপুরে তার মেয়ে বাড়ির পাশে খেলছিল। এসময় আমার চাচা আতিয়ার রহমান তাকে মুরগির বাচ্চা দেখানোর কথা বলে তার বাড়িতে নিয়ে যায়। পরে বাড়ির পেছনে একটি ঝোপের মধ্যে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ কথা কাউকে বলতেও নিষেধ করে।

তিনি বলেন, তার মেয়ে বাড়ি এসে অসুস্থ হয়ে পড়ে এবং কান্নাকাটি করতে থাকে। পরে শিশুটির মা তাকে জিজ্ঞাসা করলে ঘটনাটি বলে সে। পরে অভিযুক্ত আমার চাচার কাছে বিষয়টি নিয়ে কথা বলতে গেলে তিনি মিমাংসার চেষ্টা করে। এরমধ্যে তার মেয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

হরিণাকুণ্ডু থানার ওসি জিয়াউর রহমান বলেন, মামলার পর রাতেই অভিযুক্তকে তার বাড়ির পাশ থেকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১২ এপ্রিল) আদালতে পাঠানো হয়েছে ধর্ষণ মামলায় আটক ওই ব্যক্তিকে।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় পুতনিকে ধর্ষণের অভিযোগে দাদাকে গ্রেফতার করেছে পুলিশ

আপডেট সময় : ০৭:৪৭:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০২৪