ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

মাহির সংসার ভাঙার খবরে যা বললেন প্রথম স্বামী অপু

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৩:৩০ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪
  • ১৬১ বার পড়া হয়েছে

ঢাকাই ছবির চিত্রনায়িকা মাহিয়া মাহির সংসার ভাঙার খবরে বেশ আলোচনা তৈরি হয়েছে শোবিজ অঙ্গনে। গেল শুক্রবার রাতে সামাজিক মাধ্যমে এ খবর তিনি নিজেই জানিয়েছেন। এদিকে, মাহির বিচ্ছেদ সম্পর্কে অবগত হয়ে গণমাধ্যমে মুখ খুলেছেন তার প্রাক্তন স্বামী পারভেজ মাহমুদ অপু।

বিষয়টি নিয়ে তিনি বলেন, ‘আমি জানতাম না তার বিচ্ছেদের খবর। তবে শুক্রবার রাতে অনেকেই আমাকে ফোন দেন, জানান মাহির বিচ্ছেদের খবর। এখন তো আমার এখানে কিছু করার নেই। তার সঙ্গে আমার কোন ধরনের কোন যোগাযোগ নেই।’ মাহির সঙ্গে বিচ্ছেদের পর নতুন করে আর সংসার জীবনে পা দেননি অপু। তবে জানালেন, খুব শিগগিরই বিয়ে করতে চলেছেন তিনি।

এ বিষয়ে অপুর ভাষ্য, ‘নতুন করে জীবন শুরু করতে চাচ্ছি। খুব দ্রুতই বিয়ে করব। সিলেটের মেয়ে ছাড়া আর বিয়ে করব না। সম্পর্কে জড়িয়ে বিয়ের কথা তো প্রশ্নেই আসে না। পারিবারিক সিদ্ধান্তে বিয়ে করব। আমি মনে করি পারিবারিকভাবেই ভালো। পরিবার মেয়ে খুঁজছে। এখন মেয়ে যত দ্রুত পাওয়া যায়, পেলেই বিয়ে। আমিও দ্রুত শুভ কাজটি সম্পন্ন করতে চাই।’

উল্লেখ্য, ২০১৬ সালে চিত্রনায়িকা মাহিয়া মাহিকে ভালোবেসে বিয়ে করেছিলেন সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপু। কিন্তু বিয়ের ৫ বছরের মাথায় ২০২১ সালে হঠাৎই বিচ্ছেদের ঘোষণা দেন এই জুটি। ওই বছরেই গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারের গলায় মালা দেন মাহি। ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর রাকিবকে বিয়ের একবছর পরই সন্তানের মা হন এই অভিনেত্রী।

সবকিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু গত ১৬ ফেব্রুয়ারি রাতে হঠাৎই এক ভিডিও বার্তায় নিজের বিচ্ছেদের খবর জানান মাহি। অভিনেত্রী জানান, রাকিব সরকারের সঙ্গে আর এক ছাদের নিচে থাকা হচ্ছে না তার। বর্তমানে দু’জনেই আলাদা থাকছেন। খুব শিগগিরই বিচ্ছেদের পথে হাঁটবেন এই জুটি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

মাহির সংসার ভাঙার খবরে যা বললেন প্রথম স্বামী অপু

আপডেট সময় : ০৩:৪৩:৩০ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪