ঢাকা ১১:১১ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান

বলিউডের সঙ্গে দূরত্ব বাড়ার কারণ জানালেন নার্গিস ফাখরি

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:০০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

এক সময় ‘রকস্টার’ ও ‘ম্যাড্রাস কাফে’র মতো সিনেমার মাধ্যমে পরিচিতি পান নার্গিস ফাখরি। কিন্তু সময়ের সঙ্গে বলিউড আর অভিনেত্রীর মধ্যে দূরত্ব বেড়েছে। নার্গিস কেন বলিউড ত্যাগ করেছেন, তা নিয়ে ভক্তদের মধ্যে চর্চা অনবরত। সম্প্রতি বলিউড এবং তার ক্যারিয়ারের প্রসঙ্গে মনের কথা প্রকাশ করেছেন অভিনেত্রী।

নারগিস জানান, বলিউডে কাজের ধরন দেখে একটা সময় ক্লান্ত বোধ করেন তিনি। পাশাপাশি পুরুষদের অহংকার নিয়েও কথা বলেছেন নারগিস।

অভিনেত্রীর ভাষ্য, খুবই অনভিপ্রেত একটা ঘটনার সম্মুখীন হই, যার ফলে আমি আর বলিউডে ফিরতে পারিনি। কিন্তু সেই প্রসঙ্গে কথা বলতে চাই না।

তিনি বলেন, সবার সঙ্গেই যে এ রকম ঘটে তা নয়। আমি একাধিক অসাধারণ মানুষের সঙ্গে কাজ করেছি। তাদের সঙ্গে কাটানো মুহূর্ত মনে থাকবে।

বলিউডে আইটেম গান নিয়েও সমস্যার কথা জানিয়েছেন নার্গিস। ফাখরি বলেন, আমি পাশ্চাত্য নাচের ভঙ্গি জানি। শুটিংয়ের আধ ঘণ্টা আগে নাচ শিখে তারপর গানের সঙ্গে লিপ দিতে বলা হলে তো মুশকিল! তারপর সেটে কত কিছু চলে, যেটা হয়তো বলিউডের সংস্কৃতির সঙ্গে মিললেও পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না।

নার্গিসের মতে, ইন্ডাস্ট্রির বাইরে থেকে কেউ এলে, তাকে এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। সবাই সেটি মেনে নিতে পারেন না।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন

বলিউডের সঙ্গে দূরত্ব বাড়ার কারণ জানালেন নার্গিস ফাখরি

আপডেট সময় : ০৭:০০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫