ঢাকা ০৭:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

  • Mst Sweety
  • আপডেট সময় : ০৬:৩৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম চৌধুরীকে (৭৬) গ্রেফতার করেছে পুলিশ। 

মঙ্গলবার দুপুরে উপজেলার বরুমচড়া ইউনিয়ন থেকে বিস্ফোরক মামলায় তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সিকদারের বাড়ির বাসিন্দা মৃত শাহাব মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর দায়ের হওয়া এক বিস্ফোরক মামলায় উপজেলার ১১ ইউনিয়নের চেয়ারম্যানকে আসামি করা হয়। এরপর সব চেয়ারম্যান আত্মগোপনে চলে গেলেও বরুমচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল ইসলাম নিজ এলাকায় ছিলেন। তিনি ইউনিয়ন পরিষদ কার্যালয়েও যেতেন। গত নির্বাচনে নৌকা প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হন তিনি।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন বলেন, বিস্ফোরক মামলার ১৫ নম্বর আসামি বরুমছড়া ইউনিয়ন চেয়ারম্যান শামসুল ইসলাম। মঙ্গলবার দুপুরে তাকে বরুমছড়া এলাকা হতে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

আপডেট সময় : ০৬:৩৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫