ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাহজালালে অভিযান, উদ্ধার হলো ১৯ কেজি স্বর্ণ অভিনয়ের আড়ালে অন্যরকম নিলয় আলমগীর মেসি শাস্তি পাননি, বালোগান কেন লাল কার্ড দেখলেন? ভুয়া প্রবেশপত্রে এইচএসসি পরীক্ষা দিতে এসে কসবায় আটক ২ জন এক লাফে ৩৫৭ টাকা কমল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম অদ্য ২৯/০৬/২০২৬ খ্রিঃ তারিখে অথরাইজড অফিসার জোন- ৭ এর দপ্তরে দুইটি গবেষণা পত্র এর সার্বিক বিষয় উপস্থাপন করা হয় ভূমিকম্প ও দুর্যোগ মোকাবেলায় নিরলস কাজ করে যাচ্ছে রাজউক । সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি

চিকুনগুনিয়ায় আক্রান্ত সামান্থা

কিছুদিন আগেই অসুস্থতা থেকে সেরে উঠেছেন সামান্থা রুথ প্রভু। সেই সুস্থতার সময় দীর্ঘায়িত হওয়ার আগেই এলো দুঃসংবাদ। আবারও অসুস্থ হয়েছেন দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় এই অভিনেত্রী। এবার এ অভিনেত্রীকে কাবু করেছে মশাবাহিত রোগ।

পিঙ্কভিলার এক প্রতিবেদন থেকে জানা গেছে, মশাবাহিত রোগ চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছেন সামান্থা। এ কারণে শরীরের প্রতিটি অস্থিসন্ধিতে ব্যথা অনুভব করছেন দক্ষিণী এই নায়িকা।

ইনস্টাগ্রামের স্টোরিতে রেড লাইট থেরাপি ক্লিনিকের বাইরে থেকে তোলা একটি ছবি পোস্ট করেছেন সামান্থা। সেখানে নোট হিসেবে লিখেছেন, ‘আমার জয়েন্টগুলো এখনো সুখী হতে পারেনি।’ এরপরই হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন রিকভারিমোড, রেডলাইটথেরাপি।

অভিনেত্রী জানিয়েছেন, চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে একদম বিছানায় পড়ে গেছেন তিনি। চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। অসুস্থতার জন্য শারীরিকভাবে দুর্বল হলেও মনের দিক থেকে শক্ত রয়েছেন বলেও জানিয়েছে সামান্থা।

এর আগেও অসুস্থতায় ভুগেছেন তিনি। এর আগে মায়োসাইটিস নামক বিরল রোগে আক্রান্ত হয়েছিলেন। এ রোগে আক্রান্ত হওয়ার পর খুবই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে সময় অতিবাহিত করতে হয়েছে তাকে।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে দক্ষিণী সিনেমায় অভিনয় করছেন সামান্থা। তবে ‘দ্য ফ্যামিলি ম্যান-২’ সিরিজের মাধ্যমে দর্শকের কাছে পরিচিতি লাভ করেন তিনি। এছাড়া পরবর্তী সময়ে ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমায় আইটেম গানে নেচে তুমুল জনপ্রিয়তা লাভ করেন সামান্থা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

শাহজালালে অভিযান, উদ্ধার হলো ১৯ কেজি স্বর্ণ

চিকুনগুনিয়ায় আক্রান্ত সামান্থা

আপডেট সময় : ০৪:১৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫