ঢাকা ০৩:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

ভারতকে ‘বস্তি’ হিসেবে দেখানো ছবিই অস্কারে যায় : কঙ্গনা

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৪২:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

এবার অস্কার কমিটিকে একহাত নিলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তিনি বলেছেন, অস্কার দৌড়ে ভারতীয় যেসব ছবি স্থান পায়, সেখানে দেখানো হয় ইন্ডিয়ার বস্তি ও দারিদ্রতার গল্প! যে সকল ছবি ভারত বিরোধী।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে কঙ্গনা একথা বলেন। তিনি আরও বলেন, ‘যেই ছবিগুলো দেশের মান কমায়, সেগুলোই অ্যাকাডেমি পুরস্কারের জন্য বিবেচনা করা হয়।’ ‘স্লামডগ মিলিয়নেয়ার’ ছবিটিকে টেনে এনে তিনি বলেন, ‘এই ধরনের অখাদ্য ছবিই ভারতের মান নামিয়ে দেবে।’

কঙ্গনা বলেন, ‘সাধারণত তারা ভারতের জন্য যে অ্যাজেন্ডা চাপায় তা খুবই আলাদা। আসলে যারা অস্কারের জন্য ছবি বাছাই করে, তারা দেশবিরোধী। এখন যে সব ছবি প্রশংসা কুড়াচ্ছে, আমি সেগুলো নিয়ে খুবই আশাবাদী ছিলাম।’

নিজের ছবির প্রসঙ্গ টেনে কঙ্গনা আরও বলেন, ‘ইমার্জেন্সি এমন কোনো ছবি নয়। পাশ্চাত্যের মানুষ এখন ভারতের বর্তমান অবস্থা দেখতে প্রস্তুত। এসব পুরস্কার নিয়ে আমি কখনোই মাথা ঘামাই না। আমি ভারতীয় পুরস্কার বা পাশ্চাত্যের পুরস্কার, কোনোটা নিয়েই মাথা ঘামাই না।’

উল্লেখ্য, বলিউডের অন্যতম ঠোঁটকাটা তারকা হিসেবে পরিচিত কঙ্গনা রানাওয়াত। তিনি রাজনীতির দুনিয়ায় পা দিয়েও নিজেকে বদলাননি। শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত আলোচিত ছবি ‘ইমার্জেন্সি’।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

ভারতকে ‘বস্তি’ হিসেবে দেখানো ছবিই অস্কারে যায় : কঙ্গনা

আপডেট সময় : ১০:৪২:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫