ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

মার্কিন মডেল কেলসির সঙ্গে শাকিব খানের রসায়ন

মার্কিন মডেল কেলসি নটেজের সঙ্গে জুটি বেঁধে নতুন একটি বিজ্ঞাপনে অংশ নিয়েছেন চিত্রনায়ক শাকিব খান। শুটিং করেছেন বাহামা দ্বীপপুঞ্জের নাসাউতে। এটি শাকিবের নিজের কোম্পানি রিমার্ক-হারল্যানের ব্র্যান্ড লিলির বিজ্ঞাপন।

কিছুদিন আগে রিমার্ক-হারল্যানের সঙ্গে যুক্ত হয়েছে শাকিব। তারই ধারাবাহিকতায় এ বিজ্ঞাপনটি নির্মিত হয়েছে বলে জানা গেছে।

এ বিজ্ঞাপন প্রসঙ্গে রিমার্ক এইচবির অপারেটিভ ডিরেকটর হাসান ফারুক বলেন, ‘কেভস বিচ, কোরাল হারবার, ওশেন ক্লাব ও রক পয়েন্টের মতো দৃষ্টিনন্দন ও বৈচিত্র্যময় স্পটে শাকিব খান, কেলসি ও অন্যান্য আমেরিকান কলাকুশলীদের নিয়ে চিত্রায়িত করা হয়েছে বিজ্ঞাপনটি। লিলির সৌন্দর্যবর্ধনকারী পণ্য সমূহের গুণাবলি তুলে ধরার পাশাপাশি এই বিজ্ঞাপনটির মাধ্যমে দেশীয় শিল্পীদের সঙ্গে আমেরিকান আর্টিস্টদের এক অভূতপূর্ব পারফরম্যান্সের সমন্বয় ঘটানো হয়েছে।’

উল্লেখ্য, রিমার্কের সঙ্গে এর আগে অন্তর্ভুক্ত হয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান, চিত্রনায়িকা পরীমনি, অপু বিশ্বাস, বিদ্যা সিনহা মিম, নুসরাত ফারিয়া ও চিত্রনায়ক মামনুন হাসান ইমন।

এদিকে হারল্যান স্টোর ঈদুল ফিতর উপলক্ষে দেশব্যাপী শুরু করেছে ‘হারল্যান অথেনটিক বিউটি কার্নিভ্যাল ২০২৪’। নকল ও ভেজাল পণ্যের অপকারিতা সম্পর্কে ক্রেতাদের অবহিত করার মাধ্যমে অথেনটিক পণ্যের প্রচার ও প্রসার করাই এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। সারাদেশ জুড়ে শুরু হওয়া এই ক্যাম্পেইনে ক্রেতাদের জন্য থাকছে অথেনটিক পণ্য কিনে লাখ লাখ টাকার পুরষ্কার ও শাকিব খানের সঙ্গে দেখা করার সুযোগ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

মার্কিন মডেল কেলসির সঙ্গে শাকিব খানের রসায়ন

আপডেট সময় : ০৮:৫৩:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪