ঢাকা ০৭:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

নাটোরে তালা ভেঙে বিদ্যালয়ের নথি চুরির অভিযোগ

  • Mst Sweety
  • আপডেট সময় : ০২:১৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

নাটোরের জংলী আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। বিদ্যালয়ের নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি চুরি হলেও চোরেরা ল্যাপটপ-প্রজেক্টর রেখে যায়।

রবিবার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন জংলী আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলী হোসেন। সোমবার দুপুরে এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদর থানায় সাধারণ ডায়েরি করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলী হোসেন বলেন, সোমবার সকালে বিদ্যালয়ে আসার পর অফিস কক্ষের তালা ভাঙা অবস্থায় দেখে ভেতরে প্রবেশ করে দেখি আলমারি ও তালা ভাঙা। আলমারির ভেতরে রাখা বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র চুরি হয়ে গেছে। অথচ সেইখানে থাকা ল্যাপটপ-প্রজেক্টর রেখে গেছে চোরেরা। এ বিষয়ে থানায় জিডি করা হয়েছে।

স্থানীয়রা বলছেন, এ ধরনের চুরি রহস্যের জন্ম দেয়। দামি ল্যাপটপ-প্রজেক্টর চুরি না করে প্রয়োজনীয় নথি চুরি করা ভিন্ন কোনো উদ্দেশ্য হাসিলের জন্য। তারা প্রশাসনকে দ্রুত ব্যবস্থা গ্রহণে দাবি জানান। এ রকম ঘটনা যেন আর কখনও না ঘটে, সে বিষয়ে প্রশাসনের কঠোর পদক্ষেপ চান তারা।

এ বিষয়ে বিষয় সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান বলেন, খবর পাওয়ার পর পুলিশ বিদ্যালয়টি পরিদর্শন করেছে। সেখানে আলমারি ভেঙে নিয়োগ সংক্রান্ত নথি চুরি করা হয়েছে। এ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে একটি অভিযোগ দিতে বলা হয়েছে। সেই সাথে পুলিশও তদন্ত করছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

নাটোরে তালা ভেঙে বিদ্যালয়ের নথি চুরির অভিযোগ

আপডেট সময় : ০২:১৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫