ঢাকা ০৭:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

স্ত্রীসহ সাবেক এমপি শিমুলের বিরুদ্ধে দুদকের মামলা

  • Mst Sweety
  • আপডেট সময় : ০১:৪৬:০৭ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

নাটোর-২ আসনের সাবেক এমপি মো. শফিকুল ইসলাম শিমুল ও তার স্ত্রীর বিরুদ্ধে দুইটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন ( দুদক)।

সোমবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ তথ্য জানিয়েছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।

শিমুলের বিরুদ্ধে অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ পাঁচ কোটি ১৪ লাখ ৯৬ হাজার ৩৪৯ টাকার সম্পদ অর্জন করে ভোগ দখলে রাখার অভিযোগ রয়েছে। এছাড়া, নিজ নামীয় ব্যক্তিগত ও ব্যবসায়িক ১১টি অ্যাকাউন্টের মাধ্যমে মোট আট কোটি ১১ লাখ ৭৮ হাজার ২০৫  টাকা জমা ও সাত কোটি ৫০ লাখ ৫০ হাজার ৬০২ টাকা উত্তোলন করার তথ্য রয়েছে। এসব অ্যাকাউন্টের মাধ্যমে মোট ১৫ কোটি ৬২ লাখ ২৮ হাজার ৮০৭ টাকার অস্বাভাবিক লেনদেন করেছেন তিনি।

আরেক মামলায় শিমুলের স্ত্রী শামীমা সুলতানা জান্নাতীকে আসামি করা হয়েছে। তার বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১১ কোটি ২২ লাখ টাকার সম্পদ অর্জন করে ভোগ দখলে রাখার অভিযোগ আনা হয়েছে। তিনি ব্যক্তিগত ও ব্যবসায়িক চারটি অ্যাকাউন্টের মাধ্যমে মোট ৫ কোটি ২৯ লাখ দুই হাজার ৬৬ টাকা জমা ও পাঁচ কোটি ১৪ লাখ ৮৯ হাজার টাকা উত্তোলন করেছেন। তার বিরুদ্ধে সর্বমোট ১০ কোটি ৪৩ লাখ ৯১ হাজার ৪৯৬ টাকার সন্দেহজনক লেনদেন করার অভিযোগ আনা হয়েছে।

আক্তার হোসেন বলেন, শামীমা সুলতানা জান্নাতির নামে ২০২০ সালের ১০ জানুয়ারি প্রায় ১৭ লাখ ২৫ হাজার কানাডিয়ান ডলারে কানাডার টরেন্টোর ৭৩, হেয়ারউড অ্যাভিনিউতে একটি বিলাসবহুল বাড়ি ক্রয় করেছেন বলে আমরা জানতে পেরেছি। বাংলাদেশি টাকায় এক্সচেঞ্জ রেট অনুযায়ী বাড়িটির ক্রয়মূল্য আনুমানিক ১১ কোটি টাকা। ওই বাড়িটির মালিকানা সংক্রান্ত রেকর্ডপত্র সংগ্রহের নিমিত্ত কার্যক্রম চলমান রয়েছে। শামিমা সুলতানা জান্নাতির নামে ক্রয় করা বাড়িটির কোনো তথ্য/রেকর্ডপত্র সংগ্রহপূর্বক তা তদন্তকালে আমলে নেওয়া হবে।

তাদের সম্পদ অর্জন ও ব্যাংক অ্যাকাউন্টে লেনদেনের সময়কাল জানাননি তিনি। গত বছরের ২ সেপ্টেম্বর শিমুলের বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদক।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

স্ত্রীসহ সাবেক এমপি শিমুলের বিরুদ্ধে দুদকের মামলা

আপডেট সময় : ০১:৪৬:০৭ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫